Videocon: গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল

মুম্বই থেকে সোমবার সকালে গ্রেফতার করে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি,মুম্বই: গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল। আইসিআইসিআই ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলার সূত্রে ভিডিওকনের চেয়ারম্যানকে সোমবার সকালে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। গ্রেফতার করা হয়েছে মুম্বই থেকে। এদিন বেলায় তাকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা নিজেদের হেফাজতে রেখে জেরার জন্য আবেদন জানাবে।

দুদিন আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা গ্রেফতার করে এই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এগজিকিউটিভ অফিসার ছন্দা কোছারকে। একই দিনে গ্রেফতার করা হয় তাঁর স্বামী দীপক কোছারকে। ছন্দা কোছার এবং দীপক কোছারের বিরুদ্ধে ব্যাঙ্কের ঋণ নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

২০১৯-য়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ছন্দা কোছার, দীপক কোছার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটে নাম ছিল ভিডিওকোন ইন্টারন্যাশনাল ইলেক্ট্রনিকস লিমিটেড, এনইউ পাওয়ার রিনিউএবেল প্রাইভেট লিমিটেড, ভিডিওকোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুপ্রিম এনার্জি লিমিটেডের। ছন্দা কোছার এবং দীপক কোছারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০১২-তে ভিডিওকোন সংস্থাকে ৩.২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার। এই টাকার মধ্যে ৬৪ কোটি টাকা বেণুগোপাল ধূত নিজের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন। যে সংস্থার অ্যাকাউন্টে তিনি এই টাকা সরিয়েছিলেন, সেই সংস্থায় শেয়ারের ৫০ শতাংশের মালিক দীপক কোছার।

ছন্দা কোছারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্ক তাকে তাঁর পদ থেকে বরখাস্ত করে। যদিও ছন্দার দাবি, তিনি ওই পদে ইস্তফা দিয়েছেন।

আরও পডুন স্বামী-সহ ছন্দা কোছারকে গ্রেফতার করল সিবিআই

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের