‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যন্তর মন্তরে থেকে আন্দোলন দিল্লির রাজপথ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে গুজরাত, মহারাষ্ট্র, বিহার পর্যন্ত। লক্ষ লক্ষ পড়ুয়ারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তাদের একটাই দাবি, নিটের প্রশ্নপত্র ফাঁস আটকাতে হবে ও সমস্ত দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। যখন দেশজুড়ে এই দাবিতে আন্দোলন চলছে তখন সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ল পডুয়াদের মধ্যে। ২০২৪ সালের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সেই কাণ্ডে মূলচক্রী হিসেবে সিবিআই গ্রেফতার করেছিল সঞ্জীব মুখিয়া ওরফে সঞ্জীব কুমারকে। আজ, বৃহস্পতিবার সেই সঞ্জীবকে ক্লিনচিট দিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২৪ সালে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রটি ধরা পড়ে বিহার থেকে। তাদের মূল মাথা হিসেবে নাম উঠে আসে সঞ্জীব মুখিয়া ওরফে সঞ্জীব কুমারের। সেই বছরেই বিহার পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়েছিল সিবিআই। ‘আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে যে, NEET-UG ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র চুরি বা তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় সঞ্জীব মুখিয়ার জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।’ এই মামলায় এখনও পর্যন্ত পাটনা আদালতে সিবিআই একাধিক চার্জশিট জমা দিয়েছে। মোট ৪৫ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু বিহার পুলিশের জালে ধরা পড়া সঞ্জীব মুখিয়াকে নিষ্কৃতি দিয়েছে তদন্তকারীরা।

আরও পডুন: ‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

এই বিষয়ে সিবিআই জানিয়েছে, ‘সেই সময়ে সঞ্জীব মুখিয়া পলাতক ছিলেন। পরবর্তীতে বিহার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এফআইআর-এ নাম থাকায় NEET-UG ২০২৪ মামলায় তদন্তের প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নেয়। সিবিআই NEET-UG- ২০২৪ প্রশ্নপত্র ফাঁস মামলায় বিস্তারিত তদন্ত চালিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে। তারা কেউ রেহাই পাবে না। তবে সঞ্জয় মুখিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!