দেবগৌড়ার নাতির হদিশ পেতে এবার ব্লু কর্নার নোটিশ সিবিআইয়ের!

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: যৌন কেলেঙ্কারিতে জড়িত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার খোঁজ পেতে সিবিআইয়ের দ্বারস্থ হল কর্নাটকর কংগ্রেস সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর গুণধর নাতিকে বিদেশ থেকে গ্রেফতার করতে ব্লু কর্নার নোটিশ জারিরও অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। পাশাপাশি যৌন কেলেঙ্কারির মূলপাণ্ডা প্রজ্জ্বলকে অতি দ্রুত গ্রেফতার করতে স্পেশাল টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

শনিবার সকালেই কর্নাটকের মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে যৌন কেলেঙ্কারির ঘটনায় নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছিলেন রাহুল গান্ধি। এমনকী অভিযুক্ত প্রজ্জ্বল রেভানা যাতে কঠোর শাস্তি পান তা নিশ্চিত করারও আর্জি জানিয়েছিলেন। ওই আর্জির পরেই দেবগৌড়ার নাতির যৌন কেলেঙ্কারির তদন্তের গতি বাড়িয়েছে। দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য হাসানের বিধায়ক তথা প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিটের তদন্তকারীরা। বাড়ির নিরাপত্তা রক্ষী এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদও করেন।

যৌন কেলেঙ্কারির তদন্তের অগ্রগতি নিয়ে সিটের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ওই বৈঠকেই সিট আধিকারিকরা জানান, যৌন কেলেঙ্কারির মূলপাণ্ডা প্রজ্জ্বল রেভান্নাকে ফেরাতে সিবিআইয়ের সঙ্গে কথা হয়েছে। আদৌ দেবগৌড়ার নাতি জার্মানিতে রয়েছেন নাকি অন্য কোনও দেশে পালিয়ে গিয়েছেন তা জানতে ব্লু কর্নার নোটিশ জারির অনুরোধ করা হয়েছে। দেশের কোনও বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসনের সাংসদকে গ্রেফতার করার বিষয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের