কমছে পার্সি জনসংখ্যা, বিয়েতে উৎসাহ দিতে অনলাইন ডেটিং চালু কেন্দ্রের

প্রতিবছর গড়ে আটশো জন পার্সির মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে একসময় অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি পার্সি সম্প্রদায় (Parsi population) বসবাস করত। সময়ের হাত ধরে অনেক পার্সি পরিবার (Parsi Family)  নিজেদের দেশে ফিরে গেলেও ভারতকে ভালবেসে রয়ে যায় বহু পার্সি পরিবার। এই দেশকে তারা আপন করে নিয়েছিল। ভারতের সরকারি (Govt) ও বেসরকারি (PVT) সংস্থায় কর্মরতদের মধ্যে অনেকেই পার্সি সম্প্রদায়ের। কিন্তু আচমকাই পার্সি পরিবারের সংখ্যা হ্রাস পায়। এখন ভারতে পার্সি পরিবার (Parsi Family)  প্রায় নেই বললেই চলে। এর কারণ হিসেবে উঠে এসেছে পার্সি পরিবারের বর্তমান প্রজন্মের মধ্যে বিয়ে করার অনীহা (marriage) ।

পরিসংখ্যান বলছে, বর্তমানে পার্সি সম্প্রদায়ের (Parsi community) তরুণ-তরুণী (young generation) মিলিয়ে প্রায় ৩০ শতাংশ অবিবাহিত। ফলে, আগামীদিনে দেশ থেকে পার্সি সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক থেকে বিশেষ এক উদ্যোগ নেওয়া হয়েছে। পার্সি সম্প্রদায়ের তরুণ-তরুণীদের বিয়ের আগ্রহ তৈরি করতে কেন্দ্র অনলাইন ডেটিং প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে জিও পার্সি।

এই প্রকল্পের সঙ্গে যুক্ত শেরনাজ কামা জানিয়েছে, ভারতে অস্বাভাবিক হারে কমছে পার্সি জনসংখ্যা (Parsi population) । এর মূল কারণ, বর্তমান পার্সি প্রজন্মের মধ্যে বিয়ের আগ্রহ একেবারেই নেই। বর্তমানে পার্সি সম্প্রদায়ের মধ্যে সন্তান উৎপাদনের (fertility rate) হার মাত্র ০.০৮ শতাংশ। প্রতিবছর গড়ে আটশো জন পার্সির মৃত্যু হয়। আর জন্মগ্রহণ করে মাত্র ২০০ থেকে ৩০০ শিশু। এই হার ভারতে বসবাসকারী অন্যান্য সম্প্রদায়ের তুলনায় যে কম তা নিয়ে কোনও সন্দেহ নেই।তাই, পার্সি সম্প্রদায়ের (Parsi community) তরুণ-তরুণীকে বিয়েত উৎসাহ দিতে অনলাইন ডেটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো