আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

India’s Got Latent Controversy: এবার ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্যে কিছু নিয়ম বেঁধে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: চলমান ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ বিতর্কের মধ্যেই, এবার সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য ভারতীয় আইন এবং তথ্য প্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া, নীতিশাস্ত্র কোড) বিধি, ২০২১ এর অধীনে নির্ধারিত নীতিশাস্ত্রের নিয়ম মেনে চলার বিষয়ে নির্দেশ দিল কেন্দ্র। সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়নার স্ট্যান্ড-আপ কমেডি শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে অশ্লীল মন্তব্য করে শিরোনামে এসেছেন ইউটিউবার রণবীর রণবীর এলাহাবাদিয়া। সময় রায়নার শোয়ের এপিসোডের ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় ওঠে। তৎক্ষণাৎ সরকার প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি অপসারণের নির্দেশ দেয়। এই চলমান বিতর্কের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম গুলির জন্যে নতুন নির্দেশিকা জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

তাঁরা বিজ্ঞপ্তিতে বলেছে, “অনলাইন কিউরেটেড কন্টেন্ট (OTT প্ল্যাটফর্ম) এবং সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলিতে অশ্লীল বিষয়বস্তুর প্রচারের অভিযোগ পেয়েছেন তারা। এই বিষয়ে বলা হচ্ছে যে, তথ্য প্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া, নীতিশাস্ত্র কোড) বিধিমালা, ২০২১-এর দ্বিতীয় অংশে, OTT প্ল্যাটফর্মগুলির জন্য একটি নীতিশাস্ত্র কোড এবং নীতিশাস্ত্র কোড লঙ্ঘন সম্পর্কিত একটি তিন স্তরের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রদান করা হয়েছে। OTT প্ল্যাটফর্মগুলিকে আইন দ্বারা নিষিদ্ধ কোনও সামগ্রী সম্প্রচার না করার এবং বয়স ভিত্তিক সামগ্রীর শ্রেণীবিভাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার উচিত ‘A’ রেটেড সামগ্রীর জন্য অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করা, যাতে কোনও শিশুরা এই অশ্লীল কন্টেন্ট দেখতে না পায়। নারীর অশ্লীল প্রতিনিধিত্ব আইন, ১৯৮৬, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSQ) আইন এবং তথ্য প্রযুক্তি (IT) আইন, ২০০০-এর বিধানগুলির প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেখানে অশ্লীল/অশ্লীল বিষয়বস্তু প্রকাশ একটি শাস্তিযোগ্য অপরাধ।”

রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মামলাটি কী?

বর্তমানে রণবীর এলাহাবাদিয়া ও সময় রায়নাকে নিয়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। রণবীর এলাহাবাদিয়া একজন জনপ্রিয় ইউটিউবার এবং সময় রায়না পেশায় একজন বিখ্যাত কৌতুকশিল্পী। সময় রায়নার বিখ্যাত অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। শোয়ের নির্দিষ্ট ভক্ত রয়েছে। কিন্তু মাঝে মধ্যেই শোয়ের এমন কিছু হাস্য-কৌতুক কথা বিনিময় হয়, যা নিমেষেই জনসাধারণের কাছে শালীনতার সমস্ত সীমা হারায়। তবে এ সব এনজয় করারও দর্শকসংখ্যা কম নেই। সুতরাং এই অনুষ্ঠানের জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট। কিন্তু ছন্দপতন হয়, শোয়ে বিচারকের আসনে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া আসার পর। আচমকাই এক প্রতিযোগী কে তিনি কৌতুকরসে বলে বসেন, ‘তুমি বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যত হবে?’ ব্যাস! এই এপিসোডের ভিডিও ভাইরাল হতেই রে রে করে ছুটে এসেছেন বহু মানুষ। এই মন্তব্যের প্রবল জনরোষের শিকার হয়েছেন ইউটিউবার রণবীর। দেশজুড়ে একের পর এক বিতর্কের সম্মুখীন তিনি। তাই মামলা থেকে বাঁচতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর, কিন্তু সেখানেও বিচারপতির দ্বারা ভর্ৎসনার শিকার হয়েছেন তিনি। বিচারপতি বলেছেন তাঁর মাথা নোংরায় ভর্তি।
বিপাকে পড়ে প্রকাশ্যে ক্ষমা চান ইউটিউবার।

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ