স্বাধীনতা আন্দোলনে নিষিদ্ধ কবিতা, প্রবন্ধ নতুন করে প্রকাশের ভাবনা কেন্দ্রের

ক্যাটালগ আকারে প্রকাশ করা হবে।  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বাধীনতা আন্দোলনের (Freedom movement in India) সময় ভারতের বিভিন্ন ভাষায় প্রকাশিত কবিতা নিষিদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার। নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই সব প্রবন্ধ বা নিবন্ধ, যা তাদের কাছে মনে হয়েছিল, এই সব লেখাপত্র মানুষকে ব্রিটিশ সরকারের (British Govt) বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে। সেই সব প্রবন্ধ পাঠের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ব্রিটিশ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এই ধরনের কোনও লেখা প্রকাশ করা যাবে না। ব

র্তমানে চলছে স্বাধীনতা দিবসের ৭৫ বছর। নাম দেওয়া হয়েছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi ka Amrit Mahotsav’) । সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রিটিশ শাসনকালে বিভিন্ন ভাষায় যে সব কবিতা, প্রবন্ধ, গান, চিঠিপত্র, পাঠ এবং পুনঃপ্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেগুলি এবার ক্যাটালগ আকারে প্রকাশ করা হবে।  

মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, প্রাথমিকভাবে ১১টি ভাষায় প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ বা কবিতা, যা ব্রিটিশ আমলে নিষিদ্ধ করা হয়েছিল, তা ক্যাটালগ আকারে প্রকাশ করা হবে। সেই ১১টি ভাষা হল বাংলা (Bengali), গুজরাতি (Gujrati) , হিন্দি (Hindi) , কন্নড় (Kannada), ওড়িয়া ( Odiya) , পাঞ্জাবি (Punjabi), সিন্ধি (Sindhi), তেলেগু (Telugu), তামিল (Tamil ), উর্দু।

এর জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমধ্যমের প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে উদ্ধার হওয়া কবিতা, প্রবন্ধ-নিবন্ধ চিঠি, পড়ে দেখেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে