‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হল পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে মউ স্বাক্ষর হয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য করেছে কেন্দ্র। 

তিনি আরও বলেছেন, আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পকে বাংলাতে চালু হতে দেয়নি তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গে উন্নয়ন বিরোধী সরকারকে বিদায় দিয়েছে রাজ্যবাসী। বিকাশের জন্য এখন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার রয়েছে। অবশেষে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। প্রায় দেড় কোটি মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবে। তিনি বলেছেন, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। কিন্তু তৃণমূল সরকারের আমলে এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। ন্যাশনাল হেলথ মিশনে গত ২ অর্থবর্ষে বাংলার তৎকালীন সরকার কোনও কাজ করেনি। যে সকল গাইডলাইন দেওয়া হয়েছিল তাও লাগু করা হয়নি। এই প্রকল্প চালু হওয়ায় বহু পরিবার সুবিধা পাবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, শুধু ভাষণ ও কাগজে কাজ হবে না। ময়দানে নেমে কাজ করবে সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানালেন, নতুন সরকার রাজ্যে HPV টিকাকরণও চালু করেছে। অনেক আগেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সারাদেশে এই টিকাকরণ শুরু করলেও বাংলাতে চালু করা হয়নি। অবশেষে বর্তমানে রাজ্য সরকার এই টিকাকরণ চালু করেছে। সাড়ে ৭ লক্ষ টিকা রাজ্যকে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু আগের সরকার এই টিকাকরণ চালু করেনি। ভারতে এখনও পর্যন্ত ব্যক্তিগত কার্ড বিতরণ হয়েছে ৪৪ কোটি। মোট ৩৬ হাজার ১৯৩টি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত হয়েছে। যাঁর মধ্যে ১৬ হাজার ৫৫৭টি বেসরকারি হাসপাতাল। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে এই প্রকল্প সম্পর্কে ভুল তথ্য প্রচার করা হয়েছিল। শুধু রাজনীতির কারণে আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বাংলা। 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাম মন্দিরের দান গণনায় নতুন নিয়ম! কর্মীদের জন্য পকেটহীন পোশাক ও ১৮০ দিনের সিসিটিভি নজরদারি

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল