আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সফল অবতরণের পরে চাঁদের প্রথম ছবি পাঠাল ‘বিক্রম’

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ইতিহাস গড়ে বুধ সন্ধ্যাতেই চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুয়েছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। আর চাঁদে পা রেখেই নিজের কাজ শুরু করে দিল। অবতরণের দু’ঘন্টার মধ্যেই বেঙ্গালুরুতে ইসরোর কন্ট্রোল রুম মোক্স-ইসট্রাকের সঙ্গে সংযোগ স্থাপন করার পাশাপাশি নতুন ছবি পাঠাতে শুরু করল। এদিন রাত আটটা ১৭ মিনিটে সমাজমাধ্যমে ‘বিক্রমের’ পাঠানো চাঁদের ছবি পোস্ট করেছে ইসরো।

এদিন সন্ধে ছয়টা বেজে চার মিনিটে ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পালকের মতো অবতরণ করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পা রাখল ভারত। যদিও চাঁদের বুকে পা রাখার ক্ষেত্রে ভারত বিশ্বের চতুর্থতম দেশ। যখন চাঁদের মাটিতে পা রেখেছিল ‘বিক্রম’ তখন বেঙ্গালুরুর ইসরোর কন্ট্রোল রুমের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। ঘন্টা দুয়েক বাদে বিক্রমের সঙ্গে মোক্স-ইসট্রাকের সংযোগ ফের স্থাপন হয়। আর ওই সংযোগ স্থাপনের পরেই চাঁদের মাটিতে অবতরণের ঐতিহাসিক মুহুর্তের ছবি পাঠাতে শুরু করে দিয়েছে ‘বিক্রম’। ভেলোসিটি ক্যামেরার মাধ্যমেই ওই ছবি তোলা হয়েছে বলে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এখনও ল্যান্ডার ‘বিক্রম’ থেকে রোভার ‘প্রজ্ঞান’ আলাদা হয়নি। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ‘২-৪ ঘন্টার মধ্যে বিক্রমের ভিতর থেকে রোভার ‘প্রজ্ঞান’ বাইরে বেরিয়ে আসবে। সবটাই নির্ভর করছে চাঁদের যে জায়গায় বিক্রম অবতরণ করেছে সেখানে কতটা ধুলোর আস্তরন রয়েছে। ল্যান্ডার ‘বিক্রম’ থেকে আলাদা হওয়ার পরে রোভার ‘প্রজ্ঞান’-কে চার্জেবল ব্যাটারির সাহায্যে সক্রিয় রাখা হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘৮০ বছর বয়স লড়াইয়ের জন্য নয়’, সঞ্জয় কাপুরের মাকে মধ্যস্থতার পরামর্শ সুপ্রিম কোর্টের

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ