ছত্তিশগড়ে ২০ ফুট নিচে খাদে পড়ল পিক আপ ভ্যান, নিহত ১৮ আদিবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ছত্তিশগড়ে। সোমবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি পিক আপ ভ্যান। ওই ভয়াবহ দুর্ঘটনায় ১৮ যাত্রী প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের অনুমান। নিহতরা সবাই বগা আদিবাসী সমপ্রদায়ের।

পুলিশ জানিয়েছে, এদিন জঙ্গল থেকে কেন্দুপাতা সংগ্রহ করে ফিরছিলেন কাবার্ধার সেমহারা গ্রামের বাসিন্দা ২৫ আদিবাসী। মাঝপথে কুকুদুর থানার বাহপানি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে পড়ে যায় পিক আপ ভ্যানটি। বেশ কয়েকবার পাল্টি খেয়ে দুমড়ে মুচড়ে যায়। তীব্র চি‍ৎকার শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিকভাবে তারাই উদ্ধারের কাজে হাত লাগান। পরে খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে ১৩ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় আরও ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পিক আপ ভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহত ১৮ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং একজন মহিলা। কীভাবে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের