বিষ খাইয়ে স্ত্রী ও পুত্রদের নিয়ে আত্মঘাতী ছত্তিশগড়ের কংগ্রেস নেতা

পুলিশ তাঁর বাড়িটি সিল করে দিয়ে তদন্ত চালাচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা পঞ্চরাম ​​যাদব (৬৫) ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা জেলার কোতোয়ালি এলাকার জানজগীর এলাকার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা জেলায় মর্মান্তিক ঘটনা, এক প্রবীণ কংগ্রেস নেতা তার পুরো পরিবার-সহ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। বিলাসপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এবং তাঁর পরিবারের সবাই বিষ খেয়ে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ তাঁর বাড়িটি সিল করে দিয়ে তদন্ত চালাচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা পঞ্চরাম ​​যাদব (৬৫) ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা জেলার কোতোয়ালি এলাকার জানজগীর এলাকার বাসিন্দা। পরিবারে তিনি তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন, ঘটনায় চারজনেই বিষ খেয়ে মারা গিয়েছেন।

ঘটনায় এএসপি রাজেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন যে, ৩০ আগস্ট পঞ্চরাম ​​যাদব তার স্ত্রী দীনেশ নন্দনী যাদব (৫৫), ছেলে সুরজ যাদব (২৭) এবং নীরজ যাদব (৩২) এর সঙ্গে বিষ খেয়েছেন। সকলকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে সবাইকে বিলাসপুরে রেফার করা হয়। নীরজ যাদব সিমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর পঞ্চরাম ​​যাদব, দীনেশ নন্দানি যাদব এবং সুরজ যাদবকে আরবি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে ৩১ আগস্ট গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। তথ্য অনুসারে, পঞ্চরাম ​​যাদব ঠিকাদার হিসাবে কাজ করতেন এবং তিনি এর আগে দুটি ব্যাঙ্ক থেকে ৪০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি হার্টের রোগীও ছিলেন, তাঁর স্ত্রী ক্যান্সারে ভুগছিলেন।

তাঁর বড় ছেলে বেসরকারি চাকরি করতেন। ছোট ছেলে ঠিকাদারের কাজ করতেন সুরজ যাদব। স্থানীয় লোকজনের মতে, কেউ যাতে জানতে না পারে সেজন্য সদর দরজায় তালা দিয়ে পেছনের দরজা দিয়ে ফিরে যাওয়ার পর ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন তাঁরা ঘটনার দিন। এরপর পাড়ার এক মেয়ে তার বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়। দু-তিনবার ডাকাডাকি করেও দরজা না খুললে তিনি অপ্রীতিকর কিছুর আশঙ্কায় আশেপাশের লোকজনকে খবর দেন। এরপর প্রতিবেশীরা বাড়ির ভেতরে গেলে সবাইকে আশংকাজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যাদের তাৎক্ষণিকভাবে জঞ্জগীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি