এই মুহূর্তে

প্রজাতন্ত্র দিবসে মাদ্রাসা-মসজিদে ওড়াতে হবে জাতীয় পতাকা, নির্দেশ জারি রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজ্যের সব মাদ্রাসা-মসদজিদে উড্ডয়ন করতে হবে জাতীয় পতাকা। এমনই নির্দেশ জারি করেছে বিজেপি শাসিত ছত্তিশগড়ের ওয়াকফ বোর্ড। নির্দেশে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্র দিবস এক রাষ্ট্রীয় উ‍ৎসব। দলমত-জাতি-বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। ফলে এই দিনটিতে মসজিদ-মাদ্রাসা ও দরগাহে জাতীয় পতাকা উত্তোলন করা করতে হবে।’ যদিও জোর করে কাউকে জাতীয় পতাকা উত্তোলনের ফরমান জারি করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মাদ্রাসা-মসজিদ ও দরগাহে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ জারির পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই বলে দাবি করেছেন ছত্তিশগড় ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সলিম রাজা। তাঁর কথায়, ‘প্রজাতন্ত্র দিবস দেশের প্রতিটি নাগরিকের। প্রতিটি নাগরিকের তাই দেশভক্তির কারণে এবং সৌভ্রাতৃত্ব প্রমাণে জাতীয় পতাকা উত্তোলন করা প্রয়োজন। ধর্মীয় স্থানেও জাতীয় পতাকা তোলা উচিত। এটা কোনও কারণেই ধর্মীয় আবেগে হস্তক্ষেপ নয়। বরং প্রতিটি নাগরিকের এক জাতীয় দায়িত্ব।’

গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালেও মাদ্রাসা, মসজিদ ও দরগাহে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছিল ছত্তিশগড় ওয়াকফ বোর্ড। যদিও বহু মাদ্রাসা, মসজিদ ও দরগাহ পরিচালন সমিতি ওই নির্দেশ মানেনি বলে অভিযোগ উঠেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ