আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন চিনের বিদেশ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বৃহস্পতিবার দিল্লিতে জি-২০ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন চিনের বিদেশ মন্ত্রী কিন গ্যাঙ। বিদেশ মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম ভারতের মাটিতে পা রাখতে চলেছেন তিনি। আজ মঙ্গলবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ২০১৯ সালে সীমান্ত সমস্যা নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করতে ভারতে এসেছিলেন চিনের ত‍ৎকালীন বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ি। তার পর থেকে চিনের কোনও বিদেশ মন্ত্রী ভারত সফরে আসেননি।

তবে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীর বৈঠকে চিনের বিদেশ মন্ত্রীর যোগদান নিশ্চিত হলেও অনিশ্চিত জাপানের বিদেশ মন্ত্রী ইয়োশিমাসা হায়াশির হাজির থাকা। দেশে সংসদে জরুরি কাজ চলার কারণে বিদেশ মন্ত্রীদের বৈঠকে তিনি নাও যোগ দিতে পারেন বলে জাপানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নয়াদিল্লিতে বার্তা পাঠানো হয়েছে। আগামী শুক্রবার কোয়াডভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরও বৈঠক রয়েছে। ওই বৈঠকে জাপানের বিদেশ মন্ত্রী অংশ নেবেন কিনা তা জানা যায়নি।

জি ২০ ভুক্ত দেশগুলির মধ্যে পারস্পারিক সম্পর্ক ও বোঝাপড়া বাড়ানোর উদ্দেশে আগামী বৃহস্পতিবার বিদেশ মন্ত্রীদের এক বৈঠক বসছে। ওই বৈঠকে জি-২-ভুক্ত দেশগুলির পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান সহ একাধিক দেশের বিদেশ মন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেই আমন্ত্রণে সাড়া দেয়নি পাকিস্তান।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ