ক্ষেপণাস্ত্র কর্মসূচির সুলুকসন্ধানে ভারত মহাসাগরে চিনা গুপ্তচর জাহাজ, পাল্টা নজরদারি প্রতিরক্ষা মন্ত্রকের  

ইন্দোনেশীয় বালি উপকূল থেকে ভারত মহাসাগরে ঢুকে পড়া চিনা গুপ্তচর জাহাজ ‘ইউয়ান ওয়াং-৬’-এর গতিবিধির উপর সতর্ক নজরদারি চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি : নয়াদিল্লির রক্তচাপ বাড়িয়ে ভারত মহাসাগরের ( Indian Ocean) জলে ঢুকে পড়ল আরও একটি চিনা গুপ্তচর জাহাজ ( Chinese spy ship)। শ্রীলঙ্কা-কাণ্ডের ঠিক তিন মাসের মাথায়। এর আগে ‘ইউয়ান ওয়াং-৫’কে শ্রীলঙ্কা উপ্কূলে পাঠিয়েছিল লাল ফৌজ। এবার পাঠাল ‘ইউয়ান ওয়াং-৬’।

প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ইন্দোনেশীয় বালি উপকূল থেকে ভারত মহাসাগরে ঢুকে পড়া চিনা গুপ্তচর জাহাজ ‘ইউয়ান ওয়াং-৬’-এর গতিবিধির উপর সতর্ক নজরদারি চলছে। বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির (missile program) অগ্রগতির হদিস পেতেই চিনা জাহাজ ভারত মহাসাগরে ঢুকেছে বলে নিশ্চিত নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা বলেছেন, ‘আমরা আগেই বিষয়টি জেনেছি। কয়েক দিন ধরেই ওই চিনা জাহাজের গতিবিধি নজরে রাখা হচ্ছে’। ২০০৭ সালে নির্মিত ১১ হাজার টনের চিনা নজরদারি জাহাজ ‘ইউয়ান ওয়াং-৫’ অগস্ট মাসের গোড়ায় শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরে ভিড়েছিল। ওই জাহাজটিকে কিছুদিনের জন্য পোতাশ্রয় হিসাবে হাম্বটোটা বন্দরকে ব্যবহার করতে দিতে জুলাইয়ের গোড়ায় শ্রীলঙ্কাকে অনুরোধ জানিয়েছিল বেজিং। ভারতের আপত্তি উপেক্ষা করেই বেজিংয়ের সেই অনুরোধে সাড়া দেয় কলম্বো। মূলত ভারতীয় উপগ্রহের গতিবিধির উপর নজরদারি চালানোর কাজ করে ওই চিনা গুপ্তচর জাহাজ।

অন্য দিকে, ইউয়ান ওয়াং-৬-এর মূল দায়িত্ব ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও)-র ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের উপর নজরদারি করা। ঘটনাচক্রে, গত বুধবার ওড়িশা উপকূলে সফল ভাবে ফেজ-২ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) কর্মসূচির অন্তর্গত ইন্টারসেপ্টর এডি-১ ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ-পরীক্ষা করেছিল ডিআরডিও। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ভারতের আকাশ প্রতিরক্ষাকে অনেকাংশে মজবুত করবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত। ওই পরীক্ষার পরেই ইউয়ান ওয়াং-৬-এর আগমন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো