ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আবারও স্কুলের ভিতরে ছাত্র মৃত্যুর ঘটনা! এবার ষষ্ঠ শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল বেঙ্গালুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও স্কুলের ভিতরে ছাত্র মৃত্যুর ঘটনা! এবার ষষ্ঠ শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল বেঙ্গালুরু। জানা গিয়েছে, বেঙ্গালুরুর দেবনাহাল্লিতে অবস্থিত স্টার্লিং ইংলিশ রেসিডেন্সিয়াল স্কুলে ঘটনাটি ঘটেছে। ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ স্কুল চত্বরে। তাঁর পরিবারের স্কুলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন। সূত্রের খবর, মৃত ছাত্রের নাম গুরুকিরণ। সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বাবা-মায়ের অভিযোগ, বুধবার (৮ জুলাই) ওই ছাত্র হঠাৎ করেই স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় স্কুল থেকে। তবে হাসপাতালে ভর্তি করানোর পর স্কুল কর্তৃপক্ষ তাঁদেরকে বিষয়টি জানায়। আর ফোন পেয়েই হাসপাতালে ছুটে যান গুরুকিরণের বাবা-মা। সেখানে গিয়েই দেখতে পান, তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁরা স্কুলের শরীরচর্চার শিক্ষককে দায়ী করেছেন।

তাঁদের অভিযোগ, শরীর চর্চার শিক্ষক প্রয়োজনের অতিরিক্ত তাঁদের ছেলেকে পরিশ্রম করিয়েছে। তার ফলেই অসুস্থ হয়ে গিয়েছে সে। এবং মৃত্যু হয়েছে। যদিও তাঁদের অভিযোগ প্রমাণিত হয়নি এখনও। তাঁরা এই বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। তবে এই ঘটনার পরপরই ছাত্র নিরাপত্তার দাবিতে স্কুলে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকবৃন্দ ও গুরুকিরণের আত্মীয়স্বজন এবং তাঁর সহপাঠীরা। জানা গিয়েছে, বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা শারীরিক শিক্ষার শিক্ষককে মারধর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এবং দোষীর কঠোর শাস্তির আশ্বাস দিতেই তাঁরা শান্ত হন। বর্তমানে বিষয়টি পুলিশের তদন্তাধীন।

যদিও স্কুলের মধ্যে ছাত্র মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গতবছর থেকেই মুম্বই, পুণে, দিল্লি থেকে এমন অনেক ঘটনার খবর পাওয়া গিয়েছিল। যেখানে শিক্ষকদের অতিরিক্ত পড়ার চাপে আত্মহত্যা করেছে পড়ুয়া, আবার কখনও অসুস্থ অবস্থায় স্কুলে বসিয়ে পড়ানোর ধকল সহ্য না পেরে মৃত্যু হয়েছে ছাত্রের, আবার কখনও পরীক্ষার অতিরিক্ত প্রেসার থাকার কারণে মৃত্যু হয়েছে ছাত্রের, এমন অনেক অভিযোগ গত বছর থেকেই পাওয়া যাচ্ছে। যাতে কাঠগড়ায় উঠছে বেশিরভাগ ইংরেজি মিডিয়াম স্কুলগুলি।

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের