ক্লাসরুমেই পড়ুয়াদের ব্যাগকে বালিশ বানিয়ে সুখনিদ্রা শিক্ষকের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলের ক্লাস রুমের মধ্যে টান টান করে ঘুমাচ্ছেন মাস্টারমশাই। তার  মাথায় বালিশের মত নিয়েছেন পড়ুয়াদের   স্কুলের ব্যাগ। এমনই ঘটনা ঘটছে মধ্যপ্রদেশে।   বর্তমানে  ওই রাজ্যের  সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে । আর সেখানেই কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই শিক্ষকদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হয়েছেন নেটিজেনরা ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুদের ব্যাগকে বালিশের মতো ব্যবহার করে আরামে ঘুমাচ্ছেন শিক্ষক। ঘটনাস্থলে উপস্থিত কেউ এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল করেছে। এই ঘটনা সামনে আসতেই স্কুলের ছাত্র- ছাত্রীরা জানান,  ওই শিক্ষক ক্লাসের মধ্যে আমাদের না পড়িয়ে মাঠে খেলতে পাঠিয়ে দেন ।

জানা গিয়েছে, ওই শিক্ষক হলেন মানসিংহ নগর । তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী । মানসিংহ ক্লাসের মধ্যে পড়ুয়াদের না পড়িয়ে তাদের ব্যাগ মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েন। এই খবর জানাজানি হতে স্থানীয়রা জানিয়েছেন, এই বিষয় নিয়ে প্রধান শিক্ষককে জানান হলেও তারা কোন হস্তক্ষেপ করেনি । ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা । জেলা শিক্ষা অফিসার রামকুমার ঠাকুর বলেন,’  আমরা এই ঘটনার খবর পেয়েছি।  তা নিয়ে শুরু হয়েছে তদন্ত । ‘  

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি