হাড্ডাহাড্ডি লড়াই হবে এনডিএ-‘ইন্ডিয়া’র, পূর্বাভাস সাট্টা বাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের লোকসভা নির্বাচনে কি মোদি সরকার ক্ষমতায় আসতে পারবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এরইমধ্যে বিভিন্ন সাট্টা বাজার থেকে সম্ভাব্য ভোটের ফল প্রকাশ্যে এসেছে। সেই ফলাফল কিন্তু গেরুয়া শিবিরের পক্ষে যাচ্ছে না। প্রকাশিত ফলাফলে কংগ্রেস ও বিরোধী ইন্ডিয়া জোটের আসন অনেকটাই বাড়বে বলে ধরা হয়েছে। ফলে কোন পক্ষ ক্ষমতায় আসবে তা নিয়ে ধোঁয়াশায় সাট্টা বাজার।

সারা দেশের সাট্টা বাজারের মধ্যে জনপ্রিয় হল ফালোদি সাট্টা বাজার। সেই সাট্টা বাজারের সম্ভাব্য ফলাফল অনুযায়ী, কংগ্রেস এবারের নির্বাচনে পাচ্ছে ১১৭টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পাচ্ছে ২৪৬টি আসন। অন্যদিকে বিজেপি পাচ্ছে ২০৬টি আসন। পাশাপাশি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পাচ্ছে ২৫৩টি আসন। ফালোদি সাট্টা বাজারের সম্ভাব্য ফলাফল অনুযায়ী, বিজেপি উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি্ ধাক্কা খেতে চলেছে। এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ৮০টা আসনের মধ্যে ৫৫ থেকে ৬৫টি আসনের মধ্যে জিততে পারে। গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি ৬২টি আসনে জিতেছিল, সেখানে এবারে সেই সংখ্যা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস ও সমাজবাদী পার্টি ১৫ থেকে ২৫টি আসনে জিততে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি কার্নাল সাট্টা বাজারের সম্ভাব্য ফলাফল অনুযায়ী, কংগ্রেস জিতেছে ১০৮টি আসনে। ইন্ডিয়া জোট পেয়েছে ২৩১টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ২৩৫টি আসন। পাশাপাশি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৬৩টি আসন। অন্যদিকে কলকাতা সাট্টা বাজারেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়নি। কলকাতা সাট্টা বাজারে সম্ভাব্য ফল অনুযায়ী বিজেপি পেয়েছে ২১৮টি আসন। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৬১টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১২৮টি আসন। পাশাপাশি ইন্ডিয়া জোট পেয়েছে ২২৮টি আসন। একইসঙ্গে বেলগাম সাট্টা বাজার, ভোহরি সাট্টা বাজারেও সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশ কিছুটা দূরে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভোহরি সাট্টা বাজারে এনডিএতে দেওয়া হয়েছে ২৫৫টি আসন। বিজেপিকে দেওয়া হয়েছে ২২৭টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১১৫টি আসন ও ইন্ডিয়া জোট পেয়েছে ২১২টি আসন। বেলগাম সাট্টা বাজারেও এনডিএ জোটকে দেওয়া হয়েছে ২৬৫টি আসন। বিজেপি পেয়েছে ২২৩টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে ২৩০টি আসন। কংগ্রেস পেয়েছে ১২০টি আসন।

এদিকে মোদির রাজ্য গুজরাতে আহমেদাবাদ চোখা বারের সম্ভাব্য ফলাফলেও এনডিএকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়নি। আহমেদাবাদ চোখা বারের সম্ভাব্য ফলাফলে এনডিএ পাচ্ছে ২৭০টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের থেকে দুটি আসন কম। বিজেপিকে দেওয়া হয়েছে ২৪১টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে ১৯৩টি আসন। কংগ্রেস পেয়েছে ১০৪টি আসন। তবে সুরাত মাঘহোবীর সম্ভাব্য ফলাফলে এনডিএকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছে। সুরাত মাঘহোবীর সম্ভাব্য ফলাফল অনুযায়ী এনডিএকে দেওয়া হয়েছে ২৮২টি আসন। বিজেপি পেয়েছে ২৪৭টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জেট পেয়েছে ১৮৬টি আসন ও কংগ্রেস পেয়েছে ৯৬টি আসন।

 

 

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়