‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে শনিবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিতর্ককে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিতে শনিবার সকালে আমেরিকার বোস্টন থেকে নয়াদিল্লিতে পৌঁছন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

সূত্রের খবর, NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগ, CBSE-র অন-স্ক্রিন মার্কিং (OSM) এবং পুনর্মূল্যায়ন বিতর্ককে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষাব্যবস্থা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের স্বচ্ছ ও দ্রুত সমাধান প্রয়োজন। বিদেশ থেকে দেশে ফিরে সরাসরি আন্দোলনের মঞ্চে যোগ দেন অভিজিৎ দীপক। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, গত এক মাস ধরে তাঁদের বিভিন্ন সমাজমাধ্যমের পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টের উপরও চাপ সৃষ্টি করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, ‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’। সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে দীপক জানান, এটি কেবল একটি দিনের কর্মসূচি নয়, বরং দীর্ঘ লড়াইয়ের সূচনা। তাঁর কথায়, দেশের ছাত্র-যুব সমাজ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই তাঁরা রাস্তায় নেমে নিজেদের দাবি তুলে ধরছেন। বিমানবন্দরে পৌঁছানোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। 

আরও পড়ুনঃ জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

সমাবেশে তিনি আরও বলেন, ‘দেশের যুবসমাজ ভয় পাবে না, নিজেদের অধিকারের জন্য লড়াই করবে।’ তাঁর বক্তব্যে বারবার করতালিতে ফেটে পড়েন উপস্থিত সমর্থকেরা। এদিকে শিক্ষা সংস্কারক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক-এর সমর্থনের কথাও উল্লেখ করেন দীপক। আয়োজকদের দাবি, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইস্যুতে জনমত গড়ে তোলাই এই আন্দোলনের মূল লক্ষ্য। উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ প্রথমে সমাজমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হলেও বর্তমানে তা ছাত্র-যুবকদের বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত দাবি ও উদ্বেগ তুলে ধরার একটি আলোচিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। যন্তর-মন্তরের এই জমায়েত সেই আন্দোলনেরই নতুন অধ্যায় বলে মনে করছেন অনেকেই। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি