জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না।

গত বৃহস্পতিবার (৪ জুন) জেলেনস্কি একটি চিঠির মাধ্যমে পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। ওই চিঠিতে তিনি লেখেন, ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের দ্রুত অবসানের জন্য শুধুমাত্র বাইরের মধ্যস্থতার ওপর নির্ভর করা ভুল হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আমেরিকার মনোযোগ অন্যদিকে সরে যাচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন। ফলে যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক প্রচেষ্টাও আগের তুলনায় অনেকটাই গতি কমেছে বলে মন্তব্য করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

তবে জেলেনস্কির এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখেননি পুতিন। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনার কাঠামো ও শর্ত নিয়ে সমঝোতা হওয়া প্রয়োজন। শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, ‘এই মুহূর্তে আমি এমন বৈঠকের কোনো প্রয়োজন দেখছি না। এটি কি সত্যিই আলোচনার অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা ছিল, নাকি বৈঠক এড়ানোর একটি পদক্ষেপ? আমার মনে হয় দ্বিতীয়টিই সঠিক।’ পুতিনের এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন জেলেনস্কি। তাঁর অভিযোগ, রাশিয়া এখনও যুদ্ধের পথই বেছে নিচ্ছে এবং সংঘাতের অবসান চায় না। তিনি বলেন, পুতিনের প্রতিক্রিয়ায় শুধু ইউক্রেন নয়, বিশ্বের বহু মানুষই হতাশ হয়েছেন।

আরও পড়ুন: লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া দীর্ঘদিন ধরেই কয়েকটি শর্ত সামনে রেখে আসছে। মস্কোর দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিজ্জিয়া অঞ্চল থেকে সরে যেতে হবে। পাশাপাশি ন্যাটো জোটে যোগদানের প্রচেষ্টাও বন্ধ করতে হবে। অন্যদিকে ইউক্রেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনওভাবেই নিজেদের ভূখণ্ড ছাড়তে রাজি নয়। ইউক্রেনের মতে, মস্কোকে কোনও ধরনের ভূখণ্ডগত ছাড় দিলে ভবিষ্যতে তারা আরও আগ্রাসী হয়ে আবারও আক্রমণ করতে উৎসাহিত হতে পারে। ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযানের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যেই ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় সংঘাতে পরিণত হয়েছে। লক্ষাধিক মানুষের প্রাণহানি, ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং কোটি মানুষের বাড়িছাড়া এই যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনা নিয়ে নতুন কোনো অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান