ভারতে ফিরে আসুন, পলাতক ঋণখেলাপি বিজয় মালিয়াকে নির্দেশ বোম্বে হাইকোর্টের

পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে ফের চরম হুঁশিয়ারি দিল বোম্বে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মালিয়া যদি ব্যক্তিগতভাবে ভারতে ফিরে না আসেন, তবে তাঁর আবেদনের শুনানি করা হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে ফের চরম হুঁশিয়ারি দিল বোম্বে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মালিয়া যদি ব্যক্তিগতভাবে ভারতে ফিরে না আসেন, তবে তাঁর আবেদনের শুনানি করা হবে না। ‘ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার’ বা পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষিত হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মালিয়া যে পিটিশন দাখিল করেছিলেন, তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বোম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিজয় মালিয়া দেশে না ফিরে আসা পর্যন্ত, পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের বিধানগুলিকে চ্যালেঞ্জ করে তাঁর কোনও আবেদনের শুনানি হবে না। যার ফলে ব্রিটেনে লুকিয়ে থাকা ব্যবসায়ীর নতুন করে চাপ বাড়ল।

তিনি ২০১৬ সাল থেকে প্রত্যর্পণের বিরোধিতা করছিলেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম আঁখড়ের বেঞ্চ মালিয়াকে স্পষ্ট করে জানাতে বলেছে, ‘আপনি আদৌ ভারতে ফিরতে ইচ্ছুক? ভারতীয় আদালতের এক্তিয়ার থেকে দূরে থাকাকালীন আইনি মুক্তি চাওয়া যাবে না। যদি আপনি ফিরে আসতে না পারেন তবে আমরা এই আবেদনটি শুনব না। আপনাকে বিষয়টা স্পষ্ট করতে হবে।’ বেঞ্চ আরও বলেছে, ন্যায্যতার স্বার্থে আপনার আবেদন খারিজ হচ্ছে না। ২০২৫ সালের ডিসেম্বরেও হাইকোর্ট একই কথা জানিয়েছিল। তখনও আদালত জানায়, মালিয়া ভারতে ফিরলে তবেই তাঁর আবেদন বিবেচনা করা হবে।

বৃহস্পতিবারও বোম্বে হাইকোর্ট তার সিদ্ধান্তে অনড় রইল। এদিন প্রধান বিচারপতি চন্দ্রশেখর জানিয়েছেন যে, যতক্ষণ না মালিয়া ব্যক্তিগতভাবে উপস্থিত হচ্ছেন, ততক্ষণ ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে তাঁর দায়ের করা আবেদনের শুনানি হবে না। বিজয় মালিয়ার অবস্থান আনুষ্ঠানিকভাবে একটি হলফনামার মাধ্যমে রেকর্ডে রাখতে হবে। এরপর মালিয়ার পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী অমিত দেশাই যুক্তি দেন যে, অতীতে আদালত আবেদনকারীকে শারীরিকভাবে উপস্থিত না করেও এই ধরনের আবেদন শোনার অনুমতি দিয়েছিল। এখন কেন হবেনা? এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদনের তীব্র বিরোধিতা করে যুক্তি দেন যে, মালিয়াকে পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার পরই তিনি পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের বিধানগুলি কে চ্যালেঞ্জ করেছিলেন। মালিয়াকে প্রথমে ভারতে ফিরে আসা উচিত, তারপরে তাঁর আইনি আবেদন বিবেচনা করা হবে। এই মূহুর্তে লন্ডনে তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এর আগে মালিয়া দাবি করেছিলেন যে, ব্যাংকগুলি তাঁর কাছ থেকে ভুলভাবে অর্থ দাবি করেছে।

৯,০০০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণ খেলাপের অভিযোগে অভিযুক্ত বিজয় মালিয়া ২০১৬ সালের মার্চ মাসে দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি জমান। ২০১৯ সালে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত তাঁকে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ​বর্তমানে ব্রিটেনে বসবাসরত মালিয়া ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে ফেরার আর্থিক অপরাধী। ভারত সরকার দীর্ঘ দিন ধরে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। হাইকোর্টের এই নতুন হুঁশিয়ারি মালিয়ার আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। মালিয়া হাইকোর্টে দুটি আবেদন করেছেন। একটি তাকে পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণার আদেশকে চ্যালেঞ্জ করে, দ্বিতীয়টি ২০১৮ সালের পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে।

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা