Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোট শতাংশ নিয়ে প্রশ্ন তোলার বদলা! বিহারে খাড়গের হেলিকপ্টারে তল্লাশি কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাহুল গান্ধির পর এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হেলিকপ্টারে হল তল্লাশি। বিহারের  তাঁর হেলিকপ্টারে তল্লাশি হয়েছে বলে জানান হয়েছে কংগ্রেসের তরফে। শনিবার বিহারের সমস্তিপুর ও মুজফফরপুরে একের পর এক লোকসভা নির্বাচনী জনসভা করেন খাড়গে। আর তখনই তাঁর হেলিকপ্টারে তল্লাশি হয় বলে জানিয়েছে।

কমিশনের নির্দেশেই তল্লাশি চালানো হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি।  এই নিয়ে কংগ্রেস নেতা রাজেশ রাঠোরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টারকে ঘিরে রয়েছে পুলিশ কর্মকর্তারা। আর এই ভিডিও ক্যাপশনে কংগ্রেস নেতা লিখেছেন,’ নির্বাচন কমিশনের স্পষ্টভাবে বলা উচিত যে কংগ্রেস নেতাদের হেলিকপ্টারগুলির এই ধরনের চেকিং কেন হচ্ছে? অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতারা অবাধ চলাফেরা করছে।’ 

উল্লেখ্য  শনিবার জনসভায় ভাষণ দিতে গিয়ে খাড়গে বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর নির্বাচন। কংগ্রেস দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে শনিবার কমিশনকে  চিঠি পাঠান কংগ্রেস সভাপতি। তিনি চিঠিতে লিখেছিলেন, আমাদের শরিক দলগুলির জন্য আমি চিঠি লিখেছিলাম। অবাক ব্যাপার যে, ওই চিঠি নিয়ে উত্তর দিলেও তাদের উদ্দেশে যে অভিযোগগুলি করা হল, সেগুলি নিয়ে নীরব থাকা হল। পাশাপাশি ভোটের শতাংশ নিয়ে কমিশনের তরফে কিছু বলা হয়নি। আর এই পরিস্থিতিতে খাড়গের হেলিকপ্টারে তল্লাশি চালাল কমিশন।

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী