বিদ্যুৎ দফতরের কর্তাদের বাড়ির লাইন কেটে দিলেন কংগ্রেস বিধায়ক, কেন এমন ঘটনা ঘটল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রুরকির ঝাব্রেদা এলাকায় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। কারণ ঝাব্রেদার কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাটি বিদ্যুৎ বিভাগের কর্তাদের বিরুদ্ধে এক অনন্য এবং কঠোর পদক্ষেপ নিয়ে তাঁদের সরকারি বাসভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। বারবার বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়েই এমন পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। সকালে তিন ঘণ্টা লোডশেডিং ছিল এখানে। অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও তিন ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিদ্যুৎ দফতরের সুপারিন্টেন্ডেড এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের বাসভবনে গিয়ে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়।

এদিকে এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এই বিষয়ে কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাটির বক্তব্য, গত ১৫ দিন ধরে বারবার বিদ্যুৎ বিভাগের কর্তাদের কাছে সকালের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করার জন্য আবেদন করেছেন। কারণ এটি জনসাধারণের জন্য মারাত্মক অসুবিধা হচ্ছে। কিন্তু তারপরও বিদ্যুৎ দফতর কোনও কর্ণপাত করেনি। এই কারণে এমন পদক্ষেপ করা হয়েছে। বিধায়কের এই পদক্ষেপে শুধু বিদ্যুৎ বিভাগেই আলোড়ন সৃষ্টি করেনি বরং এই বিষয়টি পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কদিন আগে বিদ্যুৎ দফতরের সুপার অমিত কুমারের সঙ্গে দেখা করে গ্রামাঞ্চলে অঘোষিত বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের কর্তারা বিদ্যুৎ বিভ্রাটের পক্ষে যুক্তি দিয়ে জানান, বিদ্যুৎ ঘাটতির কারণে তারা রোস্টারিং করতে বাধ্য হয়েছেন এবং পরিস্থিতি অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। বিধায়ক কর্তাদের বলেছিলেন যে, সকাল এবং সন্ধ্যায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতকিছুর পরও কাজ হল না। সেই বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হয় আমজনতাকে। তারপরই মঙ্গলবার বিধায়ক বীরেন্দ্র জাটি কয়েকজন কর্মীকে নিয়ে একটি মই ব্যবহার করে সিভিল লাইনস এলাকায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের বাসভবনে পৌঁছন এবং বিদ্যুতের খুঁটি ও ছাদে উঠে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেন। তাতেই আলোড়ন পড়ে যায়।

এছাড়া কৃষক, দোকানদার, শিক্ষার্থী এবং গৃহস্থ গ্রাহকরা সকলেই এই সমস্যায় ভুগছেন এবং গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না। সেখানে এমন ঘটনা সমর্থন পেয়েছে। এই বিষয়ে কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র জাটি বলেন, ‘‌সকালের সময় খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের স্কুলে যেতে হবে, গবাদি পশুদের জল দিতে হবে এবং অনেক প্রয়োজনীয় গৃহস্থের কাজ বিদ্যুতের উপর নির্ভরশীল। সকাল ৫টা থেকে ৮টার মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। গত ১৫ দিন ধরে, আমি কর্মকর্তাদের রোস্টারিং সময়সূচি পরিবর্তন করার জন্য অনুরোধ করে আসছি। কিন্তু কেউ শোনেনি। পরিস্থিতির উন্নতি না হলে, সকল সরকারি কর্তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’‌ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (গ্রামীণ) বিনোদ পান্ডের কথায়, ‘‌শীতকালে বিদ্যুতের ঘাটতির কারণে আমাদের সকালের রোস্টারিং করতে বাধ্য হতে হয়। গ্রিডের অবস্থার উপর ভিত্তি করে বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করতে হবে। পরিস্থিতির শীঘ্রই উন্নতি হওয়ার সম্ভাবনা কম।’‌

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে