‘‌আমি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়ী দেখতে চাই’‌, প্রার্থনা কংগ্রেস সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার রাজ্যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় চাইলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই কংগ্রেসের অন্দরে ঢি–ঢি পড়ে গিয়েছে। কারণ কংগ্রেস বাংলায় সব আসনে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে এমন ঘটনা বেশ বিড়ম্বনায় ফেলে দিয়েছে প্রদেশ কংগ্রেসকে। প্রবীণ এই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বলেন, ‘‌দলের মত যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যয়ের জয় চাইছি। কংগ্রেসের প্রার্থী থাকলেও আমি চাই মমতাই জিতুন।’‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস সাংসদের হঠাৎ এমন মন্তব্য জাতীয় রাজনীতিতেও আলোড়ন ফেলে দিয়েছে। তৃণমূল এই মন্তব্যে বেশ অক্সিজেন পেয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে কংগ্রেস এবার বাংলায় জোট করেনি সিপিএমের সঙ্গে। একক লড়াই করে নিজেদের পায়ের তলার মাটি কতটা শক্ত তা জেনে নিতে চায়। সেখানে কংগ্রেস সাংসদের এমন চাওয়া এবং প্রার্থনা করার ঘটনায় অস্বস্তি বেড়ে গিয়েছে কংগ্রেসের। তবে তারা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর বক্তব্য, ‘‌যতই মতপার্থক্য থাক না কেন, আমি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়ী দেখতে চাই। যদিও কংগ্রেসও এগিয়ে চলুক এটাও চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। হতে পারে এটা দলের মত কিংবা দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানের সঙ্গে নাও মিলতে পারে। তবে আমি আশা করি তিনি বিজেপিকে মুখের উপর কড়া জবাব দিতে পারবেন।’‌ কংগ্রেস সাংসদ এমন আস্থা রাখায় খুশি তৃণমূল।

তাছাড়া কদিন পরই বাংলায় আসার কথা কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর সঙ্গে থাকবেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। তার আগেই প্রবীণ কংগ্রেস সাংসদের কথায়, ‘‌অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খামতি খুঁজে বের করার চেষ্টা করছেন। রাতারাতি রাজ্যপাল বদলে ফেলা হচ্ছে। নতুন জনকে দায়িত্বে আনা হচ্ছে। সারা দেশই এটা দেখছে। একজন মহিলা হিসাবে তিনি এসবের সঙ্গে লড়াই করে চলেছেন। আমি তাঁকে সমর্থন করছি।’‌

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু