মহারাষ্ট্রে কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় রাহুল- সোনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন আবহে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল কংগ্রেস। মহারাষ্ট্রে পঞ্চম দফা নির্বাচনের জন্য প্রকাশিত হয়েছে সেই তালিকা। সেখানে রয়েছে ৪০ জনের নাম।  সেই তালিকায় রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা।

রবিবার প্রকাশিত হয়েছে কংগ্রেসের তারকা প্রচারের তালিকা। সেখানে রয়েছেন মহারাষ্ট্রের  প্রদেশ কংগ্রেসের বিশিষ্টজনেরা। তারা হলেন নানাভাউ পাটেলে, বালাসাহেব থোরাট, বিজয় ওয়াদেত্তিওয়ার, সুশীল কুমার শিন্ডে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যবন, মুকুল ওয়াসনিক-সহ অন্যান্যরা।

মহারাষ্ট্রে  লোকসভার মোট আসন ৪৮ টি। তার মধ্যে চলতি ভোটে ২১ টি আসনে লড়ছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। কংগ্রেস লড়ছে ১৭ টি আসনে। বাকি ১০ টি আসনে লড়ছে শরদ পওয়ারের এনসিপি। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মহারাষ্ট্রে ৫ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। সেগুলি হল- চন্দ্রপুর , ভান্ডারা- গোন্দিয়া, গাদচিরোলি- চিমুর, রামটেক এবং নাগপুরে। বাকি আসনে পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে  ২০ শে মে । ফলাফল ঘোষণা ৪ জুন। অন্যদিকে  ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ২৩ টি আসনে এবং শিবসেনা ১৪টি। অন্যদিকে এনসিপি এবং কংগ্রেস জিতেছে মাত্র চারটি এবং একটি আসনে।  আসন্ন লোকসভা নির্বাচনে কার দখলে কয়টি আসন জোটে তা দেখতে মুখিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের