২৬ জানুয়ারি থেকে ‘সংবিধান বাঁচাও পদযাত্রা’ শুরু কংগ্রেসের, টানা এক বছর চলবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ ভারত জোড়ো’ যাত্রার পর এবার কংগ্রেস হাতিয়ার করল  ভারতীয় সংবিধানকে । আগামী ২৬ শে জানুয়ারি থেকে ‘সংবিধান বাঁচাও পদযাত্রায়’ নামতে চলেছে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । জয়রাম রমেশ জানিয়েছেন, ‘আমরা বিশ্বাস করি যে ‘ভারত জোড়ো যাত্রা’ কংগ্রেসকে মাত্রায় পৌঁছিয়ে দিয়েছে । সেইজন্য আমরা সংবিধানকে রক্ষা করার জন্য এই পদযাত্রায় নামার পরিকল্পনা নিয়েছি। টানা একবছর ধরে চলবে এই কর্মসূচী।‘

অন্যদিকে দলের নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, ‘ ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ নাম নিয়ে কংগ্রেস  রাজনৈতিক প্রচার শুরু করবে ।’   সংবাদসংস্থার তরফে জানা গিয়েছে,   এদিনের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে আম্বেদকরকে নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি উঠেছে । সেইসঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ  করেছে কংগ্রেস  নেতৃত্বরা ।

উল্লেখ্য, দেশজুড়ে যথেষ্ট আলোড়ন ফেলেছে  কংগ্রেসের এই ভারত জোড়ো  পদযাত্রা কর্মসূচি। রাহুল গান্ধি পায়ে হেঁটে প্রথমবার গিয়েছিলেন কন্যাকুমারি থেকে কাশ্মীর । আর দ্বিতীয়বার তিনি যান  মণিপুর থেকে মুম্বই ।  একাধিক রাজনৈতিক দল কংগ্রেসের এই কর্মসূচিকে  স্বাগত জানিয়েছে। বিভিন্ন  রাজনৈতিক নেতা থেকে শুরু করে সেলিব্রিটিরা এই  পদযাত্রায় রাহুলের সঙ্গী হয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন  কংগ্রেসের এই কর্মসূচির প্রভাব নির্বাচনের ভোট বক্সে  অবশ্যই পড়বে। 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ