ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের গুরদাসপুরে ফের শোনা গেল গুলির শব্দ। শনিবার রাতে ২৭ বছরের এক যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।  জানা গিয়েছে,  নিহত যুবক স্থানীয় কংগ্রেস সরপঞ্চের ভাই।   

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত পুরনো বিবাদের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।  নিহতের নাম সুখরাজ সিং ওরফে কাকা। তিনি গুরদাসপুরের পাড্ডা গ্রামের বর্তমান কংগ্রেস সরপঞ্চ নভদীপ সিংয়ের ছোট ভাই। পরিবারের দাবি, শনিবার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তিনি একটি গুরুদ্বারে গিয়েছিলেন। বাবা শ্রীচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠান শেষে রাত প্রায় ৮টা নাগাদ গ্রামের দিকে ফিরছিলেন সুখরাজ। অভিযোগ, গ্রামের রাস্তার কাছে একটি মারুতি সুইফট গাড়িতে করে আসা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথ আটকায়। এরপর খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একাধিক গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখরাজের।

আরও পড়ুন:  ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক অশোক কুমার শর্মা জানিয়েছেন, সুখরাজের বিরুদ্ধে অতীতে একাধিক ফৌজদারি মামলা ছিল। প্রাথমিক তদন্তে পুরনো ব্যক্তিগত শত্রুতার বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে পরিবারের দাবি, কয়েক মাস আগেও শাহপুর জাজন গ্রামে সুখরাজের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁর দাদা নভদীপ সিং।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি