ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় ৩২ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে। নাম বাদ পড়েছে তাবড় রাজনৈতিক ব্যক্তিদের। নাম বাদের তালিকায় যেমন রয়েছেন বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, তেমনই রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করও। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে। এসআইআরের পর ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির। তাঁকে নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুধুই আডবানি নন, তাঁর কন্যা প্রতিভা ও বৌমা গীতিকাকেও এসআইআরের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবার লালকৃষ্ণ আডবানিকে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক কিনা! জ্ঞানেশ কুমার অ্য়ান্ড কোম্পানির এমন সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ দেশবাসী।

২৪ বছর আগে ২০০২ সালের এসআইআর তালিকায় নাম ছিল না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। একই অবস্থা বর্তমান মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তার। তাই তাঁদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবার একই গেরোয় পড়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি। তবে শুধুই আডবানি নন, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর, প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকার, প্রাক্তন নির্বাচন কমিশনার এস এস সান্ধু, কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি, আইনজীবী কপিল সিব্বল, প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া, বিদেশ সচিব বিক্রম মিস্রি, প্রাক্তন সচিব রাজীব গৌবা, প্রাক্তন বায়ুসেনা প্রধান নাক ব্রাউনে, ভাইস অ্যাডমিরাল সি আর প্রবীণ নায়ার সহ বহু সম্মানীয় ব্যক্তিদের এসআইআরের নোটিশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

আরও পডুন: সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এই বিষয়ে জ্ঞানেশ কুমারের অ্যান্ড কোম্পানির যুক্তি, যাঁরা নোটিশ পেয়েছেন তাঁদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তথ্যের মিল নেই। বিভিন্ন যৌক্তিক অসঙ্গতি যেমন, ভোটার ও তাঁদের বাবা-মায়ের নামের অমিল কিংবা বাবা-মা ও ঠাকুরদা-ঠাকুমার বয়সের মধ্যে অস্বাভাবিক ব্যবধান রয়েছে। সেই কারণে এদের তালিকাভুক্তির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তাই নোটিশ পাঠিয়ে যাচাইয়ের কাজ করতে চায় কমিশন।

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা