হালকা গাড়ি চালানোর লাইসেন্সেও চালানো যাবে ৭,৫০০ কেজির পণ্য পরিবহনের গাড়ি

যেখানে LMV লাইসেন্সধারীদেরকে ৭,৫০০ কেজি পর্যন্ত পরিবহন যানবাহন চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ সুপ্রিমকোর্ট থেকে স্বস্তি পেলেন হালকা মোটরযানের লাইসেন্সধারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এতদিন মোটর সাইকেল ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভিং লাইসেন্স এবং ভারী গাড়ি চালানোর জন্যে আলাদা ড্রাইভিং লাইসেন্সের আইনী নিয়ম ছিল। যাতে অনেকেই সমস্যায় পড়তেন। কারণ মোটর সাইকেলের লাইসেন্স থাকলেও চার চাকা গাড়ির জন্যে আলাদা ভাবে লাইসেন্স তৈরি করতে হত। যাতে অনেকটা দিন সময় লাগত। কিন্তু আর এই ঝামেলা পোহাতে হবে না। মোটর সাইকেল বা হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়েই চালাতে পারবেন ভারী গাড়িও, তবে সেক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে গাড়ির ওজন। ৭,৫০০ কেজি ওজনের বেশি ওজনের গাড়ি হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালানো যাবে না। বুধবার এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুতরাং এবার থেকে সড়ক দুর্ঘটনার জন্য শুধুমাত্র হালকা মোটরযানের লাইসেন্সধারীদের দায়ী করা যাবে না।

বুধবার সুপ্রিমকোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে, LMV (হালকা মোটর যান) লাইসেন্সধারীরাও এবার থেকে ৭,৫০০ কেজির চেয়ে হালকা পরিবহন যান চালাতে পারবেন। সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চ তার ২০১৭ সালের সিদ্ধান্তেই অটল রইল। যেখানে LMV লাইসেন্সধারীদেরকে ৭,৫০০ কেজি পর্যন্ত পরিবহন যানবাহন চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ সুপ্রিমকোর্ট থেকে স্বস্তি পেলেন হালকা মোটরযানের লাইসেন্সধারীরা। এখন থেকে LMV লাইসেন্সধারীরা ৭,৫০০ কেজি ওজনের পরিবহন যানবাহন চালাতে পারবেন। আর কোনও দুর্ঘটনার ক্ষেত্রে, বীমা কোম্পানিগুলি দাবি পরিশোধ করতে অস্বীকার করতে পারবে না। লাইট মোটর ভেহিকেল (LMV) লাইসেন্সধারী একজন চালকের ৭,৫০০ কেজি ওজনের বাণিজ্যিক গাড়ি চালানোর অধিকার বরাদ্দ করা হল। সিজেআই-এর নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ গত ২১ আগস্ট শুনানি শেষ করার সময় এই বিষয়ে তার সিদ্ধান্ত সংরক্ষণ করেছিল। সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি পিএস নরসিমা, বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি মনোজ মিশ্র।

সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে যে, বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা একটি গুরুতর সমস্যা। ২০২৩ সালে ভারতে সড়ক দুর্ঘটনার কারণে ১.৭ লাখ লোক মারা গিয়েছে। কিন্তু এসব দায় গিয়ে পড়েছে হালকা যানবাহনের চালকদের উপরেই, কিন্তু এ সব বলা এক্কেবারে ভিত্তিহীন। এর পেছনে অনেক কারণ রয়েছে, যেমন সিট বেল্টের নিয়ম না মানা, মোবাইল ব্যবহার করা, মাতাল হওয়া ইত্যাদি। ড্রাইভিংয়ের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং রাস্তার অবস্থার সঙ্গে একাগ্রতা এবং বিভ্রান্তি এড়ানোর প্রশিক্ষন নেওয়া প্রয়োজন হয়। 

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের