দেশে পরিবর্তনের ঝড় উঠেছে, ভোট পঞ্চমীর সকালে দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়বরেলি: দেশের ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ। আর সোমবার ভোটপঞ্চমীর সকালে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি দাবি করেছেন, দেশজুড়ে পরিবর্তনের ঝড় উঠেছে। সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে মানুষ ব্যাপক হারে ভোট দিচ্ছেন। মানুষের স্বতঃস্ফূর্ততাতেই প্রমাণ বিজেপি হেরে যাচ্ছে।

ভোট পঞ্চমীতে দেশজুড়ে যে ৪৯ লোকসভা আসনে ভোট চলছে তার মধ্যে রয়েছে গান্ধি পরিবারের গড় হিসানবে পরিচিত রায়বরেলিও। ১৯৯৯ সাল থেকেই ওই আসনে একটানা জিতে আসছিলেন সোনিয়া গান্ধি। যদিও শারীরীক অসুস্থতার কারণে এবার তিনি ভোটে দাঁরাননি। তাঁর পরিবর্তে পরিবারের গড় রক্ষায় এবার লড়ছেন রাহুল গান্ধি।

এদিন সকালে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘আজ পঞ্চম দফার ভোট। প্রথম চার দফার ভোটেই স্পষ্ট হয়ে গিয়েছে দেশবাসী গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। বিজেপি হারছে।ঘৃণার রাজনীতিকে মানুষ উপড়ে ফেলে দিয়ে নিজেদের দৈনন্দিন প্রয়োজনের নিরিখে ভোট করছেন।’ রাহুল আরও লিখেছেন, ‘যুবকরা চাকরির জন্য, মহিলারা আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য, শ্রমিকরা নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ের স্বার্থে ভোট দিচ্ছেন। দেশের আম জনতা ইন্ডিয়া জোটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবারের ভোটে লড়ছে এবং দেশে পরিবর্তনের ঝড় উঠেছে।’ দেশের আর্থিক প্রগতির পাশাপাশি নিজের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য বেশি করে ভোট দেওয়ারো আর্জি জানিয়েছেন তিনি।  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের