২ থেকে ১৮ বছরের শিশুদের টিকা শীঘ্রই

ডিজিসিআইয়ের অনুমোদনের অপেক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে শীঘ্রই ২ থেকে ১৮ বছরের শিশুদের টিকাকরণ শুরু হবে। ডিজিসিআইয়ের ছাড়পত্রের অপেক্ষায় ভারত বায়োটেক। জানা গিয়েছে, কোভ্য়াক্সিন টিকা নির্মাতা সংস্থা সম্প্রতি ডিজিসিআইকে কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। ডিজিসিআইয়ের থেকে সবুজ সংকেত পেলেই দেশজুড়ে শুরু হয়ে ২ থেকে ১৮ বছরের শিশুদের টিকাকরণ।

সংস্থার প্রধান ডা. কৃষ্ণা এল্লা জানিয়েছেন, পরীক্ষমূলকভাবে ২ থেকে ১৮ বছরের কয়েকটি শিশুর ওপর কোভ্যাক্সিন টিকা প্রয়োগ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে পাঠানো হয়েছে। আমরা তাদের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। সবুজ সংকেত পেলেই দেশজুড়ে শুরু হয়ে ২ থেকে ১৮ বছরের বয়সীদের টিকাকরণ। ভারত বায়োটেক মনে করছে, চলতি মাসের শেষের দিকে তারা ছাড়পত্র পেয়ে যাবে। উল্লেখ করা যেতে সংস্থা সম্প্রতি ১৮ বছরের কম বয়সীদের শরীরে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের টিকাকরণ সম্পূর্ণ করেছে। কতদিনের মধ্যে ডিজিসিআই এই ছাড়পত্র দেবে সে ব্য়াপারে অবশ্য ডা. কৃষ্ণা এল্লা কিছু জানাতে পারেননি। উল্লেখ করা যেতে পারে, করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে টিকাকরণের ওপর জোর দিচ্ছে চিকিৎসকমহল। 

এদিকে, দেশে করোনা সংক্রমণ অনেকটা হ্রাস পেয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের রবিবারের বুলেটিন বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন

দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই হ্রাস পেল রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (২ অক্টোবর, ২০২১, সকাল আটটা থেকে ৩ অক্টোবর, ২০২১ সকাল আটটা পর্যন্ত)  দেশে করোনায় সংক্রমিত হয়েছন ২২, ৮৮২ জন। শনিবারে তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হ্রাস পেয়েছে ছয় শতাংশ।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে,  গত ২৪ ঘণ্টায় (২ অক্টোবর, সকাল আটটা থেকে ৩ অক্টোবর সকাল আটটা পর্যন্ত) করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৪ জন। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ২৫, ৯৩০ জন এবং করোনা প্রাণ কেড়েছে ২৪৪ জনের। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২, ৭০, ৫৫৭ জন। যা গত ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন। করোনার এই নিম্নমুখী গ্রাফ স্বস্তি ফেরাচ্ছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য