দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আয়ের নিরিখে আপকে টেক্কা দিল মেহনতি মানুষের দল সিপিআই(এম)

Courtesy - Google

কৌশিক দে সরকার: একসময় তাঁরা শাসন করতেন দেশের ৩টি রাজ্য। বাংলা, ত্রিপুরা আর কেরল। এখন শিবরাত্রির সলতে হয়ে খালি টিকে আছেন কেরলের মাটিতে। বাংলার বুকে ৩৫ বছর ধরে রাজত্বপাট করে যাওয়া সেই সিপিআই(এম)(CPIM) জেলায় জেলায় যে সব প্রাসদোপম পার্টি অফিস বানিয়ে গিয়েছে তা এখনও বলে দেয়, ঠিক কতটা আয় থাকলে সেই সব রাজকীয় পার্টি অফিস তৈরি করা যায়। এবার সামনে এল ভিন্ন তথ্য। দেশের মধ্যে শুধুমাত্র কেরলের(Kerala) ক্ষমতায় থেকেও সিপিআই(এম) আয়ের নিরিখে টেক্কা দিয়েছে দেশের মধ্যে ২টি রাজ্যে ক্ষমতায় থাকা আম আদমি পার্টি(AAP) বা আপকে। দিল্লি ও পঞ্জাবে ক্ষমতায় থাকা আপ কার্যত যোজন পিছিয়ে সিপিআই(এম)’র আয়ের থেকে। খালি প্রশ্ন হচ্ছে, যারা নিজেদের মেহনতি মানুষের দল বলে পরিচয় দেয় তাঁরা শুধুমাত্র চাঁদা তুলে কীভাবে ২০২২-২৩ অর্থবর্ষে(2022-23 Financial Year) ১৪১ কোটি টাকা আয় করল! 

প্রতি অর্থবর্ষে দেশের জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে তাঁদের আয় ব্যায় সংক্রান্ত যাবতীয় তথ্য আয়কর দফতরের কাছে দাখিল করতে হয়। সাধারণত কোনও একটি অর্থবর্ষ শেষ হলে তার ৬ মাসের মধ্যে সেই তথ্য জমা দিতে হয়। এখন Association for Democratic Reforms বা ADR দেশের রাজনৈতিক দলগুলির ২০২২-২৩ অর্থবর্ষের আয়-ব্যয় সংক্রান্ত একটি রিপোর্ট বার করেছে। সেখানেই দেখা যাচ্ছে আয়ের নিরিখে আপকে টেক্কা দিয়েছে সিপিআই(এম)। গতবছর ৩০ অক্টোবর ছিল ২০২২-২৩ অর্থবর্ষের রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন। সেই দিনই নিজেদের আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিয়েছে দেশের প্রধান বামদলটি। সেখানেই দেখা যাচ্ছে তাঁদের ২০২২-২৩ অর্থবর্ষে আয় হয়েছে ১৪১ কোটি টাকারও বেশি। নির্দিষ্ট সময়ের ৬ দিন বাদে এই একই বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে আপ। তাঁদের আয় হয়েছে ৮৫ কোটি তাকার সামান্য বেশি। অর্থাৎ আপের থেকে সিপিআই(এম)’র আয় ৫৬ কোটি টাকা বেশি হয়েছে।

আর এখানেই প্রশ্ন, দিল্লি ও পঞ্জাবের মতো রাজ্যের ক্ষমতায় থেকেও যেখানে আপ একটি অর্থবর্ষে যেখানে ১০০ কোটি টাকাও কামাতে পারে না, সেখানে শুধুমাত্র কেরলের বুকে ক্ষমতায় থেকে সিপিআই(এম) কীভাবে ১৪১ কোটিরও বেশি কামিয়ে নিল! সিপিআই(এম)’র নেতারা বেশ বড় মুখ করে বলে থাকেন, তাঁরা নাকি দলের সদস্যপদের চাঁদা আর আমজনতার প্রদেয় চাঁদার বাইরে আর কিছুই নেন না। কেননা তাঁরা নাকি মেহনতি মানুষের দল। তা এবার মেহনতি মানুষের দলের নেতারা একটু জানাবেন, ১ বছরে ১৪১ কোটি টাকার কামাই ঠিক কোন পথে হয়েছে! ADR’র তুলে ধরা তথ্য বলছে সিপিআই(এম) ১৪১ কোটি টাকা যে আয় করেছে তার মধ্যে Grants/Donations/Contributions বাবদ এসেছে ৬৩ কোটি টাকা। Fees & Subscription বাবদ এসেছে ৪১ কোটি টাকা। Revenue from issue of Coupons থেকে এসেছে ১১ কোটি টাকা। Other Income বাবদ এসেছে ২৫ কোটি টাকা। প্রশ্ন এই Other Income ঠিক কী? জবাব দেবেন মেহনতি মানুষের দলের নেতারা! 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ