তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখলেকে জামিন দিল সুপ্রিম কোর্ট

গত বছরের ৩০ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস মুখপাত্রকে গ্রেফতার করেছিল মোদি রাজ্যের পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের শীর্ষ আদালতে মুখ পুড়ল মোদি রাজ্য গুজরাত পুলিশের। মানুষের কাছ থেকে তোলা অনুদানের অর্থ নয়ছয়ের মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছেন। শীর্ষ আদালতের নির্দেশের ফলে চার মাসের বেশি সময় বাদে জেল থেকে ছাড়া পাচ্ছেন গোখলে।

গত বছরের ৬ ডিসেম্বর গুজরাতের মোরবি সেতু ভেঙ্গে পড়া নিয়ে টুইটে অপপ্রচার চালানোর দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে প্রথমে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার ক্রাইম শাখা। ভুয়ো খবর ছড়ানোর মামলায় গ্রেফতার হওয়ার তিন দিনের মাথায় জামিন পেয়েছিলেন তিনি। জামিন পাওয়ার পর জেল থেকে বের হওয়ার সময়ে তাঁকে ফের গ্রেফতার করে মোরবি পুলিশ। পরের দিন ৯ ডিসেম্বর জামিন পান তিনি।

পর পর দু্ই মামলায় জামিন পাওয়ার পরে তৃণমূল কংগ্রেসকে ফাঁসাতে নয়া অভিযোগ দায়ের করে মোদি রাজ্যের পুলিশ। এবার মানুষের কাছে থেকে অনুদান তুলে তা নিজের জন্য ব্যবহার করার অভিযোগ আনা হয় গোখলের বিরুদ্ধে। তো ডিসেম্বর দিল্লি থেকে ফের তাঁকে গ্রেফতার করে আমদাবাদ পুলিশ। প্রতারণা (৪২০ ধারা), জালিয়াতি ( ৪৬৭ ধারা), বিশ্বাসভঙ্গের (৪০৬ ধারা) অভিযোগ আনা হয় গোখলের বিরুদ্ধে।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক