ওড়িশার উপকূল এলাকায় আছড়ে পড়ল ‘ডানা’, শুরু তাণ্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার মধ্য রাতের খানিক বাদেই ওড়িশার উপকূলে আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘ডানা’। রাত ১২টা বেজে ৪০ মিনিট নাগাদ ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই ল্যান্ডফলের প্রক্রিয়া পুরী-সহ বিভিন্ন উ্পকূলবর্তী এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সেই সঙ্গে চলছে ঝোড়ো বাতাস। ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বইছে ঝড়। কোথাও-কোথাও সমুদ্রের জলোচ্ছ্বাস ১০ থেকে ১২ ফুট পর্যন্ত উঠেছে। ভোর রাত পর্যন্ত ‘ডানা’র ল্যান্ডফল প্রক্রিয়া চলবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। ওড়িশা উপকূল হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোবে প্রবল ঘূর্ণিঝড়।

‘ডানা’র তাণ্ডবের হাত থেকে রক্ষা পেতে কী-কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে বৃহস্পতিবার রাতেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণ মানুষের প্রাণরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় ‘ডানা’র উপরে চোখ রাখতে নবান্নে বিশেষ কন্ট্রোল রুম কোলা হয়েছে। রাত জেগে কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্ট্রোল রুমে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা। কন্ট্রোল রুম থেকে ‘ডানা’র প্রভাব পড়তে পারে এমন জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। মমতা বন্দ্যোপাধ্যাযের পাশাপাশি কলকাতা পুরসভার কেন্দ্রীয় কন্ট্রোল রুমে রাত জাগেন মেয়র ফিরহাদ হাকিম। ঘুর্ণিঝড়ের তাণ্ডবের কারণে বিদ্যু‍ৎ পরিষেবা বিঘ্ন হতে পারে। নিরবিচ্ছিন্ন বিদ্যু‍ৎ সংযোগ যাতে চালু রাখা যায় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে বিদ্যু‍ৎ দফতর।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির