Cyclone Fengal: জলামগ্ন রাস্তায় আটকে পড়া সারমেয়কে উদ্ধার করে প্রশংসা কুড়োলেন যুবক

এমন অবস্থায় সেই এলাকার একজন অধিবাসীকে কুকুরটির কাছে এসে তাকে সাবধানে জলাবদ্ধ রাস্তা থেকে থেকে উদ্ধার করতে দেখা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কোনও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বেই। বিশেষ করে, যে অঞ্চলে ঘূর্ণিঝড় তাণ্ডব সৃষ্টি করে সে অঞ্চলে বেশ ক্ষয় ক্ষতি হয়। বর্তমানে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’ দক্ষিণী রাজ্য গুলির উপর ব্যপক প্রভাব ফেলছে। তামিলনাড়ু, বেঙ্গালুরু এবং পুডুচেরির মতো একাধিক দক্ষিণী শহরগুলিতে তাণ্ডব শুরু করেছে ‘ফেঙ্গল’। যার কারণে ইতিমধ্যেই ভূমিধস, বন্যায় ডুবে গিয়েছে মহাসড়ক গুলি, যানবাহন চলচাল ব্যহত হয়েছে, বন্ধ হয়েছে ফ্লাইট পরিষেবাও। বন্যার কবলে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তার পশুপাখিরাও। সম্প্রতি পুডুচেরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে একাধিক রাস্তা বন্যায় ডুবে গিয়েছে।

বন্যায় প্লাবিত এমনই একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি কুকুরকে। নিরীহ প্রাণীটি বন্যার জলে রীতিমতো ভয় পেয়ে যায়। কারণ তার শরীরের অর্ধেক অংশ জলে ডুবে গিয়েছিল। প্রাণীটি সহায়তার জন্যে চারিদিকে সন্ধান চাইছিল। বোঝাই যাচ্ছে, কুকুরটি পথ হারিয়ে জলাবদ্ধ রাস্তায় এসে পড়েছে। এমন অবস্থায় সেই এলাকার একজন অধিবাসীকে কুকুরটির কাছে এসে তাকে সাবধানে জলাবদ্ধ রাস্তা থেকে থেকে উদ্ধার করতে দেখা গেল। তাকে রাস্তার ধার থেকে নিরাপদ স্থানে উঠিয়ে আনতে দেখা গেল। ভিডিওটি ভাইরাল হতেই যুবকটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন নেটিজেনরা। সকলেই যুবকটিকে বাহবা দিয়েছেন।

 

এমন স্বার্থপর দুনিয়ায় এখনও স্বার্থহীন মানুষ রয়েছে। যেখানে মানুষ মানুষের বিপদ দেখলে পালিয়ে যায়, সেখানে প্রাণীকে রক্ষা করতে এগিয়ে গেলেন একজন মানুষ। সম্প্রতি একটি সংবাদ সংস্থা ভিডিওটি অনলাইনে আপলোড করে লিখেছে, “অবিরাম বৃষ্টির পর পুদুচেরির কিছু অংশে বন্যার মতো পরিস্থিতি অব্যাহত রয়েছে। এমন অবস্থায় জলে আটকে থাকা একটি কুকুরকে উদ্ধার করা হয়েছে”। প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের গভীর নিম্নচাপের কারণে পুডুচেরির অনেক গলিতে জলা জমেছে। যা প্রাণীদের সুরক্ষার জন্য একটি কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যদিও ঘূর্ণিঝড়টি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর