আগামী ৪৮ ঘন্টা ঝাঁপিয়ে বৃষ্টি তিন রাজ্যে, বাংলায় কেমন যাবে আবহাওয়া?

অন্যদিকে সকালে ও রাতে কুয়াশায় মুড়বে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান, উত্তর প্রদেশের কিছু অংশ। আগামী ১৪ এবং ১৫ নভেম্বর তামিলনাড়ু, কেরল এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীত পড়তে না পড়তেই বৃষ্টির উৎপাত শুরু। দেশের আবহাওয়ায় দারুণ মোচড়। আগামী দু-তিন দিন দেশ জুড়ে আবহাওয়ার তুমুল রদবদলের সম্ভাবনা রয়েছে। বাংলার কী অবস্থা? ইতিমধ্যেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি। সকাল হতেই চারিদিক ঢেকে যাচ্ছে কুয়াশায়। অতিরিক্ত বায়ুদূষণের কারণে ধোঁয়াশাময় দিল্লি। ইতিমধ্যেই বায়ুদূষণ নিয়ন্ত্রনে অপ্রয়োজনীয় নির্মাণ কার্য বন্ধ করা হয়েছে। যানবাহন চলাচলেও শিথিলতা টানা হয়েছে। এদিকে জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দেশের ৩ টি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন অব্যাহত রয়েছে। উত্তর আফগানিস্তান ও তৎসংলগ্ন পাকিস্তানের ওপরে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে।

অন্যদিকে জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতের সমুদ্রপৃষ্ঠ থেকে ১২.৬ কিমি উপরে ১২০ উত্তর পর্যন্ত প্রবল বেগে বইছে জেট স্ট্রিম উইন্ড। আর তার ফলেই দুর্যোগ নেমে আসছে। এমনিতেই শীত পড়ছে, অন্যদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সব মিলিয়ে আবহাওয়ার হচ্ছে ছন্দপতন। শৈত্যপ্রবাহের ধাক্কা সামলানোর আগেই নভেম্বরের মাঝামাঝি সময়েই ভারী বৃষ্টির উৎপাত শুরু হতে চলেছে।  গত ২৪ ঘণ্টার আবহাওয়ার রিপোর্ট বলছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, কারাইকাল। অন্যদিকে সকালে ও রাতে কুয়াশায় মুড়বে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান, উত্তর প্রদেশের কিছু অংশ। আজ তথা ১৫ নভেম্বর তামিলনাড়ু, কেরল এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের সতর্কতা রয়েছে।

আগামী ১৬ নভেম্বর সকাল পর্যন্ত অতি ঘন কুয়াশায় ঢাকা থাকবে পঞ্জাব, হরিয়ানা। অন্যদিকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করবে পশ্চিম রাজস্থানে, ১৯ নভেম্বর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে উত্তরাখণ্ড, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড-সহ একাধিক জায়গায়। উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। বর্তমানে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১-১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলায় শুষ্ক আবহাওয়া রয়েছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমেছে। আর এরকম আবহাওয়া আরও এক সপ্তাহ থাকবে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL