ছাগল চুরির অপরাধে তেলেঙ্গানায় দলিত যুবককে উল্টো ঝুলিয়ে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ছাগল ও লোহার পাইপ চুরির অভিযোগে এক দলিত যুবক ও তার সঙ্গীকে গাছে উল্টো ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠল  তেলেঙ্গানায়। ওই মারধরের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। মারধরে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৫ দিন আগে মাঞ্চেরিয়াল জেলার মান্ডামারি তালুকের এক পরিবারের ছাগল ও লোহার পাইপ চুরি হয়। ওই চুরির পিছনে গ্রামেরই এক দলিত যুবক সংশ্লিষ্ট বলে সন্দেহ করে পরিবারের সদস্যরা। গত শুক্রবার ছাগল ও লোহার পাইপ চুরির অভিযোগে ওই দলিত যুবক ও তাঁর সঙ্গীকে বাড়ি থেকে তুলে এনে গাছে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখে বেধড়ক মারধর করে ওই পরিবারের সদস্যরা। মারধরের খবর পেয়েই প্রহৃত দলিত যুবকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। নির্যাতিতদের উদ্ধার করে হাসপাতালে চিকি‍ৎসার জন্য নিয়ে যায়। ওই মারধরের ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গত শনিবার নির্যাতিত দলিত যুবকের কাকিমা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে নিগ্রহে অভিযুক্ত পরিবারের তিন সদস্য ও তাদের এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মিথ্যা সন্দেহ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।  

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬