দত্তক সন্তানের আসল মায়ের খোঁজে ৭০০০ কিমি পথ পেরিয়ে ভারতে ডেনমার্কের দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি:   আবেগঘন ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানার আদিলাবাদ জেলার একটি গোটা গ্রাম। ডেনমার্কের এক দম্পতি, লুই এবং রাসমাস তাঁদের দত্তক নেওয়া পুত্র সন্তানের আসল মাকে খুঁজে পেতে ৭০০০ কিমি পথ অতিক্রম করে ভারতে এসেছেন। সন্তানের আসল মা’কে খুঁজে বের করার জন্য চিল্লাটিগুড়া, টেকিডিগুড়া, চোরগাঁও, সুঙ্গাপুর এবং আশেপাশের অন্যান্য গ্রামগুলিতে ঘুরে বেড়ান।  

বলা ভালো, এই বিদেশি দম্পতি যেখানেই যেতেন, গ্রামবাসীরা ঢাক-ঢোল পিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হতো। এমনভাবে তাঁদের স্বাগত জানানো হতো যে তাঁরা সেই জায়গায় একেবারেই নতুন নয়। ভালোবাসায় ভরিয়ে দিতেন সকলে মিলে এবং পরিবারের একজন সদস্য হিসেবেই তাঁদের সঙ্গে আচরণ করা হত। জানা যায়, অর্জুনকে ২০১৬ সালে আদিলাবাদের রিমস হাসপাতালে রেখে আসা হয়েছিল যখন সে শিশু ছিল। তাঁর আঙ্গুলে সমস্যার কারণে তাঁর অসহায় এবং ভীত বাবা-মা তাঁকে ফেলে গিয়েছিল বলে ধারণা সকলের। সেখান থেকে তাঁকে একটি অনাথ আশ্রমে রাখা হয়েছিল। ভারতের আইনি দত্তক ব্যবস্থার মাধ্যমে, লুই এবং রাসমাস অর্জুনকে দুই বছর বয়সে দত্তক নিয়েছিলেন। তারপর থেকে, সে ডেনমার্কে বেড়ে উঠেছে, যত্ন, শিক্ষা এবং ভালোবাসায় ঘেরা। অর্জুনের আরেকটি নামও রয়েছে তাঁকে দানিস বলেও ডাকা হয়।

অর্জুন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে তাঁর পালিত বাবা-মায়ের কাছে জানতে চায় “আমার মা কে?” এমনকি অর্জুন তাঁর বর্তমান বাবা-মায়ের সঙ্গে জীবনে একবার হলেও তাঁর আসল বাবা-মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। ছেলের এই কথা শুনে, লুই এবং রাসমাস সিদ্ধান্ত নিয়েছিল যে তাঁরা তাঁদের ছেলের অনুভূতি উপেক্ষা করতে পারবে না এবং ছেলেকে নিজের জন্মস্থান ও পরিবার খুঁজে পেতে সাহায্য করবে। 

আরও পড়ুন:  “বিয়ে জরুরি নয়, কাজে আসুন”, মহিলা কর্মচারীর পোষ্টে হতবাক নেটদুনিয়া

দত্তক নেওয়া অনেক শিশুকে তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দিয়েছে এমন একটি স্বেচ্ছাসেবক সংস্থা অ্যাডপ্ট রাইট কাউন্সিলের সহায়তায়, দম্পতি অনুসন্ধান শুরু করেন। কাউন্সিলের পরিচালক অ্যাডভোকেট অঞ্জলি পাওয়ার বলেন, অর্জুনকে তাঁর দত্তক নেওয়া বাবা-মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া তাদের উদ্দেশ্য নয়। তিনি তাদের সাথেই থাকবেন। উদ্দেশ্য কেবল এটা জানতে সাহায্য করা যে সে কোথা থেকে এসেছে, যাতে সে মানসিক যন্ত্রণা নিয়ে বেড়ে না ওঠে। তিনি জানিয়েছেন ডেনমার্কের দম্পতি এক সপ্তাহ আদিলাবাদে থাকবেন, গ্রামবাসীদের সাথে দেখা করবেন এবং ছেলের আসল বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। লুই এবং রাসমাস বলেছেন যে যদি অর্জুনের জন্মদাতা মা খুঁজে পাওয়া যায়, তাহলে তারা তাকে আর্থিকভাবে সহায়তা করবেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন। তারা দুটি দেশের দুই পরিবারের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসার সেতু তৈরি করতে চান বলেও জানান।

 

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫