‘লড়াকু যোদ্ধা’, ডিগবাজি খেয়ে অধীরের প্রশংসা খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরিকে আক্রমণ করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। তবে  সোমবার খাড়গের গলায় দেখা গেল একদম অন্য সুর। এদিন অধীরের প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস সভাপতি।

কি বললেন মল্লিকার্জুন খাড়গে? এদিন তিনি বলেন,’ কংগ্রেসের লড়াকু সৈনিক এবং পশ্চিমবঙ্গে আমাদের হলেন অধীর রঞ্জন চৌধুরি। তিনি পর পর পাঁচবার বহরমপুর থেকে জয়লাভ করেছেন। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের কিছু নেতা এখন বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের বিষয়টি উত্থাপন করার চেষ্টা করছেন। কিন্তু তাতে কোন লাভ হবে না।‘ 

 অন্যদিকে গত ১৮ মে কংগ্রেস সভাপতি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘ ইন্ডিয়া জোটের ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার লোক নন। কংগ্রেসের হাইকমান্ডরাই সঠিক সিদ্ধান্ত নেবে।‘  খাড়গের এই মন্তব্যের পর রবিবার কলকাতায় দলের রাজ্য সদর দফতরের সামনে খাড়গের  বেশ কয়েকটি পোস্টার ও হোর্ডিংয়ে কালি দিয়ে বিকৃত হওয়ার ঘটনা ঘটে। তাতে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন অধীর। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এই আবহে   সোমবার অধীরের প্রশংসা  করলেন মল্লিকার্জুন খাড়গে।   আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।  তবে বাংলার মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন, আমরা জোট ইন্ডিয়ার  বাইরে থেকে  লড়ব।  আর তাতেই তৃণমূলকে  আক্রমণ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। 

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং