‘প্রধানমন্ত্রী দায়ী’, দিল্লি বিমান বন্দরে দুর্ঘটনায় মোদিকেই নিশানা কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে  দিল্লি বিমানবন্দরে  টার্মিনাল-১ এর ছাদের একাংশ আচমকাই ধসে পড়ে। আর এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন বিরোধী শিবিরের একাংশ। ইতিমধ্যেই টুইট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে  ।

তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘মোদি সরকারের গাফিলতিতে গত ১০ বছরে ভেঙে পড়েছে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা একাধিক পরিকাঠাম। এরমধ্যে রয়েছে- দিল্লির বিমানবন্দরের ছাদ ধস  পড়ার মতো ঘটনা। এছাড়াও রয়েছে- জব্বলপুর বিমানবন্দরের ছাদ ধসে পড়া, অযোধ্যার নতুন রাস্তার বেহাল দশা, রাম মন্দিরের ছাদে ফুটো, ২০২৩ ও ২০২৪ সালে বিহারে ভেঙে পড়া ১৩টি নতুন সেতু ভেঙে পড়ার মত ঘটনা।‘ খাড়গে আরও জানান, ‘ গত ১০ মার্চ যখন মোদিজি দিল্লি বিমানবন্দর টি১-এর উদ্বোধন করেছিলেন।  আর সেটিই আজ ভেঙে পড়ল।  এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার দাই। দুর্নীতির জন্য বর্তমানে এই অবস্থা হয়েছে। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। ‘

অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে জানান,’ আশ্চর্য ঘটনা! প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের একটি অংশ ছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১ এর উদ্বোধন। আর সেটি চালু হওয়ার কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ল।‘  একথায় এদিনের এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীকেই দায়ী করছে বিরোধী শিবির।

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস