দিল্লির ২৬ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, শিসোদিয়ার বিরুদ্ধে লড়ছেন ফরহাদ সুরি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মসমিতির বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিল্লি বিধানসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। দ্বিতীয় দফায় ২৬ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যদিও তালিকায় মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার কালকাজি আসন নেই।তবে জংপুরা থেকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে ফরহাদ সুরিকে। টিকিট দেওয়া হয়েছে আপ থেকে কংগ্রেসে আসা প্রাক্তন বিধায়ক আসীম খান ও দেবেন্দ্র শেহরাওয়াতকে।

আগামী বছরের গোড়ার দিকে দিল্লির বিধানসভা ভোট হওয়ার কথা। লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও বিধানসভা ভোটে আলাদাভাবেই লড়াই করছে ইন্ডিয়া জোটের দুই শরিক দল আম আদমি পার্টি ও কংগ্রেস। ইতিমধ্যেই আপের তরফে রাজ্যের সব কয়টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও প্রথম দফায় রাজ্যের ৭০টি আসনের মধ্যে ২১টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। বাকি ৪৯টি আসনের প্রার্থী ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসেছিল দলের কর্মসমিতি। বৈঠকে অবশ্য প্রাথমিকভাবে ৩৫টি আসনের প্রার্থীর নাম নিয়ে চর্চা হয়। বৈঠক শেষেই জানা গিয়েছিল, কালকাজি আসনে মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার পরিবর্তে হাত শিবিরের হয়ে লড়বেন প্রাক্তন ছাত্র নেত্রী তথা অলকা লাম্বা।

রাতে দ্বিতীয় দফায় ২৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ নিয়ে দু’দফায় কংগ্রেসের তরফে ৪৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হল। জংপুরা থেকে লড়ছেন ফরহাদ সুরি। মাটিয়া মহল থেকে প্রার্থী করা হয়েছে আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে আসা আসীম খানকে। বিজবাসন আসনে প্রার্থী করা হয়েছে দেবেন্দ্র শেহরাওয়াতকে। সাকুর বস্তি থেকে দাঁড় করানো হয়েছে সতীশ লুথরাকে। সীমাপুরী আসনে প্রার্থী করা হয়েছে রাজেশ লিলোথিয়াকে। বাবরপুর থেকে লড়ছেন হাজি মোহাম্মদ ইশরাক খান, দেউলি থেকে রাজেশ চৌহান, দিল্লি ক্যান্টনমেনট থেকে প্রদীপকুমার উপমন্যু , লক্ষ্মীনগর থেকে সুমিত শর্মা।

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

মিলল না রক্ষাকবচ, হাইকোর্টে ধাক্কা খেলেন টুলু মণ্ডল, শুক্রবার আদালতে যাচ্ছেন পাথরসম্রাট?

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে