দিল্লিতে ‘মৃত্যুফাঁদ’! জল বোর্ডের গর্তে পড়ে প্রাণ গেল ব্যাঙ্ককর্মীর, কাঠগড়ায় বিজেপি সরকার

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির জনকপুরী এলাকায়। যেখানে রাস্তার নির্মাণ কাজের জন্যে জল বোর্ডের তরফে একটি বিশাল গর্ত খনন করা হয়ে ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও দিল্লির রাস্তাঘাটের বেহাল দশা। এবার জল বোর্ডের খোঁড়া গভীর গর্তে পড়ে মৃত্যু হল এক বাইকারের। রাতভর খোঁজাখুঁজির পরেও মেলেনি যুবকের হদিশ, এরপর পরিবার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ তাঁদের ফিরিয়ে দেন। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ নিহত যুবকের পরিবারের। সবমিলিয়ে আবারও কাঠগড়ায় বিজেপি সরকার। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির জনকপুরী এলাকায়। যেখানে রাস্তার নির্মাণ কাজের জন্যে জল বোর্ডের তরফে একটি বিশাল গর্ত খনন করা হয়ে ছিল। সেখানেই পড়ে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির মৃতদেহ তাঁর অ্যাপাচি আরটিআর ২০০ বাইকের পাশে গর্তের তলায় পড়ে আছে। ওই ব্যক্তি হেলমেট, রাইডিং জ্যাকেট এবং গ্লাভস পরেছিলেন। ব্যস্ত রাস্তায় সরকারের এমন দুর্বল ব্যবস্থাপনা দেখে চমকে উঠেছেন সকলে।

এই ঘটনায় দিল্লি সরকারের সমালোচনা করে আপ নেতা এবং প্রাক্তন বিধায়ক সৌরভ ভরদ্বাজ X হ্যান্ডেলে লিখেছেন, ‘মর্মান্তিক! একজন নিরীহ বাইক আরোহী রাস্তার গভীর গর্তে পড়ে গেলেন, আটকে গেলেন, সারা রাত সেখানেই পড়ে রইলেন। কেউ দেখার নেই। শেষ পর্যন্ত মারা গেলেন। দিল্লির বিজেপি সরকার নয়ডার ঘটনা থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাঁরা প্রতিদিন মিথ্যা কথা বলেই চলেছে। জনকপুরী জেলা কেন্দ্র, দিল্লি।’ সূত্র অনুসারে, দুর্ঘটনাস্থলে দিল্লি জল বোর্ডের সঙ্গে যুক্ত নির্মাণকার্য চলছিল। যে কারণে রাস্তায় খাদের আকারে একটি গভীর গর্ত খনন করা হয়েছিল। নিহত ব্যক্তির নাম কমল, তিনি HDFC ব্যাংকের রোহিণী শাখায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের মতে, কমল বুধবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন এবং তাঁর যমজ ভাই করণকে জানিয়েছিলেন যে তিনি ১০ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবেন। কিছুক্ষণ পর থেকেই তাঁকে আর ফোনে পাওয়া যায়নি।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তাঁদেরকে কমল বলেছিল তিনি জনকপুরী জেলা কেন্দ্র এলাকায় রয়েছেন, সেটাই শেষ কথা কমলের সঙ্গে তাঁর পরিবারের। এরপর আর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরিবারের দাবি, যখন তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তাঁর ফোন বন্ধ পান। এরপর তাঁকে খুঁজতে গিয়ে পরিবার কয়েক ডজন থানায় ঘুরে বেড়ান। কিন্তু কেউ এই মামলার দায়িত্ব নেয়নি। বরং তাঁদেরকে বলে সকালে আসতে। এরপরে তাঁদের জানানো হয় তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। দিল্লির নগর উন্নয়ন মন্ত্রী আশিস সুদ, যিনি জনকপুরীর বিধায়ক, মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। ১৬ জানুয়ারী, নয়ডার সেক্টর ১৫০-এ যুবরাজ মেহতা নামে ২৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গাড়ি একটি নির্মাণস্থলের পাশে জলমগ্ন গর্তে পড়ে মৃত্যুর ঘটনার কয়েকদিন পর এই ঘটনাটি ঘটে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা