চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যানজটে পথ না ছাড়ায় দিল্লির ক্যাব চালককে ছুরিকাঘাতে হত্যা

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ প্রবল যানজট দিল্লিতে।  আর সেইসময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। যানজটে পথ না দেওয়ায় দিল্লির ক্যাব চালককে ছুরি দিয়ে হত্যা করে বেশ কয়েকজন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় । জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় ট্রাফিক জ্যামের মধ্যে এক ক্যাব চালককে পথ না দেওয়ায় তাঁকে ছুরি দিয়ে খুন করে দুষ্কৃতিরা। এই ঘটনায় তিনজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্রে খবর,৩৪ বছর বয়সী মনোজ কুমার গুরুগ্রামের একটি বিপিও-তে ক্যাব ড্রাইভার হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মেহরাউলি এলাকায় ট্র্যাফিক জ্যামে আটকান। আর সেই সময় তাঁর পিছনে থাকা দুজন বাইক আরোহী তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এরপর ক্যাব চালক কুমারকে গাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই পুলিশরা অভিযুক্তদের খুঁজতে শুরু করে তল্লাশি।

এই তল্লাশি করার পরেই এই ঘটনার সঙ্গে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে মেহরাউলি থানার পুলিশ।তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা। ইতিমধ্যেই ক্যাব চালক কুমারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে মেহরাউলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করাও শুরু করে দিয়েছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ