মিলল না জামিন, ১৯ জুন পর্যন্ত তিহাড়েই কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বড়সড় ধাক্কা খেয়েছে আম আদমি পার্টি। দেশজুড়ে ২২ আসনে লড়ে মাত্র তিনটি আসন জিততে পেরেছে দিল্লি-পঞ্জাবের শাসকদল। লোকসভা ভোটের ফল প্রকাশের পরের দিন আদালতেও ধাক্কা খেলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লির বিশেষ আদালত। আগামী ১৯ জুন পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক কাবেরী বাওয়েজা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। গত মাসে লোকসভা ভোটের প্রচারের জন্য কেজরিওয়ালকে ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পরে গত ২ জুন ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। বরং নিয়মিত জামিনের জন্য নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পরেই জামিন মেয়াদ বৃদ্ধির আর্জি প্রত্যাহার করে নেন কেজরিওয়াল। পরিবর্তে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে জামিনের আর্জি জানান তিনি। এদিন ওই আর্জির শুনানিতে কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন আর্জি খারিজ করে দেন বিচারক।  

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে