‘ধর্ষণ লিঙ্গভেদে হয় না’, নাবালককে যৌন নির্যাতনের দায়ে দোষীকে ১৫ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নাবালককে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড পেল ধর্ষক। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। ওই নাবালককে ধর্ষণ করেছিল এক ব্যক্তি। দিল্লির একটি আদালত ওই ব্যক্তিকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আদালতের বক্তব্য, শুধুমাত্র মেয়েদের উপর যৌন নির্যাতন চালানো যায় এই ধারণা ঠিক নয়। ছেলেরাও এই জঘন্য অপরাধের জন্য সমানভাবে সংবেদনশীল।

অতিরিক্ত দায়রা বিচারক অনু আগরওয়াল ওই ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষণার আগে তাকে পকসো আইনের ধারা ৬ (গুরুতর অনুপ্রবেশমূলক যৌন নির্যাতন) এবং ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৭ (অপ্রাকৃতিক অপরাধ) এর অধীনে দোষী সাব্যস্ত করেছিলেন। ৩১শে জুলাই কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই আদেশে আদালত বলেছে, “ছেলেদেরও মেয়েদের মতোই যৌন নির্যাতন ও শোষণের ঝুঁকি থাকে। তারাও যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধের জন্য সমানভাবে সংবেদনশীল। সাধারণত মনে করা হয় যে, শুধুমাত্র মেয়েরাই যৌন নির্যাতনের শিকার হতে পারে। এটি একটি মিথ।”

যুক্তিতর্ক চলাকালীন অতিরিক্ত সরকারি আইনজীবী অরুণ কে ভি কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি প্রতিবেদন উদ্ধৃত করেন, যেখানে উল্লেখ করা রয়েছে যে শিশু যৌন নির্যাতনের শিকারদের মধ্যে প্রায় ৫৪.৬৮ শতাংশ ছেলে। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে পকসো আইন লিঙ্গ নির্বিশেষে সকল শিশুর জন্য প্রযোজ্য। আদালত আরও বলেছে, সামাজিক কাঠামোতে পুরুষত্বকে মানসিক শক্তির সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু এটি ভুল।

যৌন নির্যাতনের ফলে সৃষ্ট মানসিক আঘাতের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া পুরুষের জন্য আরও অনেক বেশি কঠিন। সামাজিক কাঠামোর কারণে তারা লজ্জিত বোধ করতে শুরু করে। যৌন নির্যাতনের শিকার হলে পুরুষরা মনে করেন যে তাঁরা যথেষ্ট শক্তিশালী নন। শিশুর ক্ষেত্রে হলে তা সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। কারাদণ্ডের পাশাপাশি, এক মাসের মধ্যে ওই ব্যক্তিকে বলা হয়েছেন নির্যাতিতকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে। একই সঙ্গে রাজ্যকে নাবালককে ১০.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার