গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আট বছর আগে নিজের খামারবাড়িতে নিউ ইয়ার পার্টিতে আনন্দে গুলি ছুড়েছিলেন বিজেপি বিধায়ক রাজু কুমার সিংহ। ওই গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক মহিলা চিকি‍ৎসক। শনিবার (৪ জুলাই) সেই শোরগোল ফেলে দেওয়া মামলার রায় ঘোষণা করতে গিয়ে রাজু সিংহকে চার বছরের জেলের সাজা শুনিয়েছেন রাউজ অ্যাভিনিউ কোর্টের বিচারক বিশাল গোগনে। একইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছেন। ২ বছরের বেশি জেল হওয়ায় বিধায়ক পদ চলে গেল বিহারের সাহেবগঞ্জ বিধানসভা আসন থেকে নির্বাচিত রাজু সিংহের।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর দিল্লির বসন্ত কুঞ্জে নিজের খামার বাড়িতে নিউ ইয়ার পার্টির আয়োজন করেছিলেন বিহারের সাহেবগঞ্জের বিজেপি বিধায়ক রাজু কুমার সিংহ। খানা-পিনার আসরে অতি উ‍ৎসাহে গুলি ছোড়েন তিনি। ওই গুলি গিয়ে লাগে অর্চনা গুপ্ত নামে এক মহিলা চিকি‍ৎসকের গায়ে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকি‍ৎসকদের আপ্রাণ চেষ্টা সত্বেও মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা চিকি‍ৎসক। তদন্তে নেমে বিধায়ক রাজু সিংহকে আসামি করে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ।

আদালতে রাজু সিংহের তরফে দাবি জানানো হয়, ইচ্ছাকৃতভাবে মহিলা চিকি‍ৎসকের গায়ে গুলি ছোড়েননি তিনি। তাছাড়া বিধায়ক হিসেবে তাঁর রেকর্ডও স্বচ্ছ। কিন্তু ওই সওয়াল মানতে চাননি বিচারক বিশাল গোগনে। রায় দিতে গিয়ে তিনি বলেছেন, ‘উ‍ৎসব ও বিজয় উদযাপন করার নামে আনন্দে গুলি ছোড়ার ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। এটা একটা জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ মহিলা চিকি‍ৎসককে হত্যা মামলায় দোষী বিজেপি বিধায়ককে চার বছরের জেলের সাজা দেওয়ার পাশাপাশি ২৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন। ওই জরিমানার অর্থ নিহত চিকি‍ৎসকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়