সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি, পারদ ছাড়াল ৫২ ডিগ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি : চরম তাপপ্রবাহে পুড়ছে দিল্লি। রাজধানীর মুঙ্গেশপুরে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৫২.৩ ডিগ্রি। গতকাল ছিল ৪৯ ডিগ্রি। একদিনে এক ঝটকায় ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে। প্রথমবার দিল্লির তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। আবহাওয়া অফিসের তরফ থেকে  জানানো হয়েছে, দিল্লিতে আরও কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে এইসময় সচেতনতা জারি করা হয়েছে।

একদিকে প্রবল তাপপ্রবাহ অন্যদিকে তীব্র জল সংকট কবে দূর হবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে দিল্লিবাসীর।ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, প্রবল তাপপ্রবাহ চলতে পারে দিল্লির বিভিন্ন জায়গায়। আগামী ১ জুন থেকে কিছু জায়গায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই মুহূর্তে মরুরাজ্যে পরিণত হয়েছে দিল্লি।

বেশ কিছুদিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী। আর এরমধ্যেই দিল্লিতে তীব্র জলসংকট। ভয়াবহ জলসংকটে পড়েছে দিল্লিবাসী। ঘরে এতটুকু জল বাঁচিয়ে রাখা দায় হয়ে উঠেছে। এমতাবস্থায় জলের ঘাটতি মেটাতে জরুরিভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। একইসঙ্গে চালু হয়েছে শাস্তির বিধানও।

বুধবার (২৯ মে)সংবাদমাধ্যম জানিয়েছে, জলের অপচয় রোধ করতে তাৎক্ষণিকভাবে ২০০টি দল গঠনের জন্য দিল্লি জল বোর্ডের সিইওকে নির্দেশ দিয়েছেন জলমন্ত্রী। শুধু তাই নয় এই দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে। এলাকায় এলাকায় গিয়ে জলের অপচয় হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে বিশেষ দলটি। তার খতিয়ানও তুলে ধরবে জলমন্ত্রীর কাছে।

একইসঙ্গে চালু হয়েছে শাস্তি। কেউ ইচ্ছাকৃতভাবে জল নষ্ট করলে জরিমানা দিতে হবে সেই ব্যাক্তিকে। এমনকী হোসপাইপ ব্যবহার করে গাড়ি ধুলেও রয়েছে জরিমানা। বাণিজ্যিক কাজে খাবার জল ব্যবহার করলে এবং ট্যাংক ভরে উপচে পড়লেই জরিমানা গুনতে হবে। জানা গেছে দুই হাজার টাকা অবধি জরিমানা দিতে হতে পারে। তবে এই তীব্র জলসংকটে মুশকিলে পড়েছেন দিল্লিবাসী। তাই বাধ্য হয়ে জল খরচ করা কমিয়ে দিচ্ছেন তাঁরা।

 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay