যমুনার তীরে ছট পুজো পালনের অনুমতি দিল না দিল্লি হাইকোর্ট

এদিন শুনানিতে দিল্লির প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ জোর দিয়ে বলেছে যে, মানুষকে নদীতে ছট পুজো করার অনুমতি দেওয়া জলাশয়ের স্বাস্থ্যের জন্য সমস্যাদায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালী পুজো শেষ হতেই দেশ জুড়ে শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতি। ছট পূজা হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য্যোপাসনার অনুপম লৌকিক উৎসবটি পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। গতকাল থেকেই শুরু হয়েছে এই উৎসব। আজ খরনা। অর্থাৎ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে ৩৬ ঘন্টা উপবাস করে থাকার নিয়ম। মুল অনুষ্ঠান আগামিকাল (৭ নভেম্বর) দুপুর ১২:৪১ থেকে শুরু, শেষ ৮ নভেম্বর দুপুর ১২:৩৪-এ। মুলত এই অনুষ্ঠানটি গঙ্গা, পুকুর অর্থাৎ একাধিক জলাশয়ে হয়ে থাকে। আর পুজো শেষে জলাশয় নোংরাও হয়ে যায়। তাতে দূষিত হয় পরিবেশ। তাই ছট পুজোর আগেভাগেই যমুনার তীরে ছট পুজো পালনের অনুমতি দিল না দিল্লি হাইকোর্ট।

দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দাখিল করা হয়েছিল। যেখানে যমুনা নদীর তীরে ছট পূজা করার অনুমতি চাওয়া হয়। কিন্তু আদালত এই আবেদন অগ্রাহ্য করেছে। দিল্লি হাইকোর্ট যমুনা নদীর তীব্র দূষণের কথা উল্লেখ করে কোনও নির্দেশনা দেয়নি। তবে আদালত পর্যবেক্ষণ করেছে বিষয়টি। এদিন শুনানিতে দিল্লির প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ জোর দিয়ে বলেছে যে, মানুষকে নদীতে ছট পুজো করার অনুমতি দেওয়া জলাশয়ের স্বাস্থ্যের জন্য সমস্যাদায়ক। এরপর সাম্প্রতিক একটি মামলার কথা উল্লেখ করে বেঞ্চ আরও বলেছে যে, সম্প্রতি একজন ব্যক্তি দূষিত জলে ডুব দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুজোর জন্য প্রায় ১০০০ টি বিকল্পিত স্থান নির্ধারণ করা হয়েছে, সেখানে গিয়ে পুজো করতে কোনও বাধা নেই। উদযাপনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এরপরেই আবেদনটি খারিজ করে দেয় দিল্লি আদালত।

ছট পুজোর জন্যে অন্যান্য ঘাট এবং নির্দিষ্ট এলাকা রয়েছে, যেখানে লোকেরা নিরাপদে পুজো করতে পারে। আদালত পর্যবেক্ষণ করেছে যে, এর আগে যমুনা নদীতে উচ্চ দূষণের মাত্রার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সতর্ক করে দিয়েছিল যে এই ধরনের বিষাক্ত জলে স্নান থেকে মানুষ অসুস্থ হতে পারে। সম্প্রতি যমুনা নদীর তীরে ছট পুজো করার অনুমতি চেয়েছিল পূর্বাঞ্চল নবনির্মাণ সংস্থা, আজ তাঁদের দায়ের করা আবেদনের শুনানি করেছে আদালত। আবেদনকারী যুক্তি দেখিয়েছেন যে, COVID-19 মহামারী চলাকালীন থেকেই যমুনা নদীর তীরে ছট পুজো করতে দেওয়া হয় না। তখনও অনুমতি প্রত্যাখ্যান করেছিল। তাই এখন বিধিনিষেধগুলি পুনরায় শুরু হোক, যমুনা তীর বন্ধ থাকার কারনে দিল্লিতে ঐতিহ্যগত পদ্ধতিতে পূজা করতে পারেন না সম্প্রদায়ের লোকজন। কিন্তু আদালত অনুমতি দেয়নি। দিল্লি সরকারের কৌঁসুলি আদালতকে জানিয়েছেন যে, ছট পুজোর জন্যে অন্যান্য স্থানে লোকেদের আচার অনুষ্ঠানের বিকল্প ব্যবস্থা করা হয়েছে। 

 

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের