Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শিব স্তুতি’র সুর ‘চুরি’! রহমান ও ‘Ponniyin Selvan 2’-এর নির্মাতাদের ২ কোটি টাকা জরিমানা

প্রখ্যাত পরিচালক মণিরত্নমের 'পন্ন্যিয়িন সেলভান ২' নির্মাতা এবং সুরকার এ আর রহমানের বিরুদ্ধে ২ কোটি টাকা জরিমানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত পরিচালক মণিরত্নমের ‘পন্ন্যিয়িন সেলভান ২’ নির্মাতা এবং সুরকার এ আর রহমানের বিরুদ্ধে ২ কোটি টাকা জরিমানা। তাঁদের বিরুদ্ধে জুনিয়র ডাগর ব্রাদার্সের ‘শিব স্তুতি’-এর কিছুটা অংশ চুরির অভিযোগ রয়েছে। তাই সঙ্গীত সুরকার এ আর রহমান এবং ‘পন্ন্যিয়িন সেলভান ২’-র নির্মাতাদের ২ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিযোগ, ‘পন্ন্যিয়িন সেলভান ২’-এর একটি গান ‘বীর রাজা বীর, যেটির সুর করেছেন এ আর রহমান। সেই গানের কিছুটা অংশ চুরি করা হয়েছে জুনিয়র ডাগর ব্রাদার্সের ‘শিবস্তুতি’-থেকে।

তা নিয়েই দিল্লি হাইকোর্টে ‘কপিরাইট’ মামলা দায়ের করেছিল গানের নির্মাতারা। অবশেষে এই মামলার রায়ে ‘পন্ন্যিয়িন সেলভান ২’-এর নির্মাতাদের বিরুদ্ধে ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। গত ২৫ এপ্রিল এক অন্তর্বর্তীকালীন আদেশে বিচারপতি প্রতিভা এম সিংহ জানিয়েছিলেন যে, শ্রোতার দৃষ্টিকোণ থেকে, ছবিতে রহমানের ‘বীর রাজা বীর’ গানের মূল অংশটি শুধুমাত্র অনুপ্রাণিতই নয়, বরং স্বরলিপি, আবেগ এবং শ্রবণ প্রভাবের দিক থেকে ‘শিবস্তুতি’র থেকে অভিন্ন। এটি ভগবান শিবের প্রতি সঙ্গীত শ্রদ্ধাঞ্জলির মূল সুরকারদের অধিকার লঙ্ঘন করেছে। পাশাপাশি আদালত সমস্ত OTT এবং অনলাইন প্ল্যাটফর্মে নির্দেশ দিয়েছে যে, ছবিটির একটি অংশ তাঁরা যেন মুছে ফেলে। যাতে জুনিয়র ডাগর ব্রাদার্স- প্রয়াত ওস্তাদ এন. ফৈয়াজউদ্দিন ডাগর এবং প্রয়াত ওস্তাদ জহিরউদ্দিন ডাগর-কে শিবস্তুতি রচনার জন্য যথাযথ কৃতিত্ব পায়।

এছাড়াও প্রয়াত শিল্পীদের পরিবারের সদস্যদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। পন্ন্যিয়ান সেলভান ২-নির্মাতাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন ফৈয়াজউদ্দিন দাগরের ছেলে এবং জহিরউদ্দিন দাগরের ভাগ্নে ওস্তাদ ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগর। তাঁদের কাছে জুনিয়র ডাগর ব্রাদার্সের সমস্ত মৌলিক রচনার কপিরাইট রয়েছে। তার মধ্যেই ‘শিব স্তুতি’র কপিরাইট রয়েছে, যেটি পন্ন্যিয়ান সেলভান 2-এর নির্মাতারা বেআইনিভাবে চুরি করেছে। যদিও আদালতে রহমানের আইনজীবী যুক্তি দেখিয়েছেন যে ‘শিব স্তুতি’ ঐতিহ্যবাহী ধ্রুপদ ধারার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু এই গানের ধরণ এবং রচনাটি কোনও মৌলিক ছিল না, তাই এটি কপিরাইট সুরক্ষার যোগ্য ছিল না।

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি