কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ দিল্লির উপরাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল মঙ্গলবারই শীর্ষ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন নিয়ে শুনানি। আর তার ২৪ ঘন্টা আগে নিষিদ্ধ শিখ সংগঠনের কাছ থেকে দলীয় তহবিলে চাঁদা নেওয়ার মনগড়া অভিযোগে কেজরির বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করলেন দিল্লির উপরাজ্যপাল। আর ‘গাঁয়ে মানে না, আপনি মোড়ল’ হয়ে ওঠা উপরাজ্যপালের এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে। আম আদমি পার্টির অভিযোগ, ‘প্রভু’ অমিত শাহকে খুশি করতেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন ‘ভৃত্য’ উপরাজ্যপাল।

বিজেপির সহযোগী সংগঠন হিসাবে পরিচিত ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক আশু মোঙ্গিয়া দিল্লির উপরাজ্যপালের কাছে কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, নিষিদ্ধ শিখ সংগঠন শিখ ফর জাস্টিজের কাছ থেকে ১৬ লক্ষ ডলার বা ১৩৩ কোটি টাকা চাঁদা নিয়েছে আম আদমি পার্টি। কুখ্যাত জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের এক ভিডিয়ো বার্তার উল্লেখ করে অভিযোগ করেছিলেন, ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কয়েক দফায় ওই ১৬ লক্ষ ডলার চাঁদা নিয়েছে আপ। দেশ বিরোধী এক সংগঠনের কাছ থেকে চাঁদা নেওয়ায় আপ সুপ্রিমোর বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

ওই দাবির প্রেক্ষিতেই এদিন কেজরির বিরুদ্ধে এনআইএ’র তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে ওই সুপারিশ করা হয়েছে। আপ নেতৃত্বের অভিযোগ, দিল্লি আবগারি মামলায় কেজরিওয়াল জামিন পেতে পারেন বুঝতে পেরেই  জেলে পুরে রাখতে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের