বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির একটি রেস্তরাঁ থেকে পরিবারের লোকজনকে ‘গুরগাঁওয়ে জরুরি বৈঠক রয়েছে’ বলে বেরিয়েছিলেন ৩১ বছরের যুবক যুভরাজ সিংহ মাঞ্চান্দা। এক মাস পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। অভিযোগ, প্রাক্তন সহকর্মী এক মহিলা এবং তাঁর সঙ্গী মিলে আর্থিক বিবাদের জেরে যুভরাজকে খুন করেন। পরে গুরগাঁওয়ের একটি নর্দমায় তাঁর দেহ ফেলে দেওয়া হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৬ সেপ্টেম্বর বোনেদের সঙ্গে লাজপত নগর বাজারে বিয়ের পোশাক কিনতে গিয়েছিলেন যুভরাজ। বিকেল সাড়ে ৪টা নাগাদ তাঁরা এলাকার গোল্ডেন ড্রাগন রেস্তরাঁয় খেতে যান। কিছু ক্ষণ পর যুভরাজ জানান, প্রাক্তন সহকর্মীর সঙ্গে গুরগাঁওয়ে দেখা করতে হবে। বোনেরা ক্যাবে বাড়ি ফিরে গেলেও যুভরাজ আর ফেরেননি। পরিবারের দাবি, সন্ধ্যা ৭টা নাগাদ ফোনে কথা হলে রাত ১০টার মধ্যে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই রাতে আর যোগাযোগ করা যায়নি। ৮ সেপ্টেম্বর বিকেল ৪টে ১৬ মিনিটে যুভরাজের নম্বর থেকে শেষ হোয়াটসঅ্যাপ বার্তা আসে। তার পর ফোন বন্ধ হয়ে যায়। ১১ সেপ্টেম্বর লাজপত নগর থানায় নিখোঁজের অভিযোেগ দায়ের করে পরিবার। তদন্তে যুভরাজের শেষ ফোনকলের সূত্র ধরে প্রাক্তন সহকর্মী ‘ভাটস’-এর খোঁজ শুরু করে পুলিশ। তাঁর ফোন বন্ধ থাকায় 

আরও পড়ুনঃ হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

পুলিশের দাবি, জেরায় দু’জনেই খুনের কথা স্বীকার করেছেন এবং গুরগাঁওয়ের বাড়ির কাছে নর্দমায় দেহ ফেলার কথা জানিয়েছেন। আর্থিক বিবাদই খুনের কারণ বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। দু’জনকেই পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে পরিবারের অভিযোগ, যুভরাজের দেহ উদ্ধারের পরও তাঁদের সময়মতো জানানো হয়নি। ১৪ সেপ্টেম্বর দেহটি সৎকার করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট, নথি, ছবি, ডিএনএ নমুনা এবং যুভরাজের সামগ্রী সংরক্ষণের দাবি জানিয়েছে পরিবার।

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশির

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী