গ্রাহকের খাবার খাচ্ছিলেন জোম্যাটোর ডেলিভারি এজেন্ট, তারপর যা হল শুনলে চোখে জল আসবে…

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক সময় আমরা যা দেখি তাকেই সত্য বলে বিশ্বাস করে নিই। কিন্তু যখন চর্মচক্ষু দিয়ে দেখা সেই ঘটনার অন্তর্নিহিত চিত্র কিছু ভিন্নভাবে সামনে আসে তখন আমাদের চিন্তাভাবনাও বদলে যায়। আসলে প্রতিটি মানুষই জীবনে ভিন্ন ভিন্নভাবে সংগ্রাম করে। প্রতিটি মানুষের গল্পও হয় আলাদা। দিল্লির সমাজকর্মী কিরণ ভার্মাও ঠিক এমনই এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন। সম্প্রতি লিঙ্কড ইনে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সমাজমাধ্যমে সেই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। ওই পোস্টে কিরণ নয়ডায় একজন জোম্যাটো ডেলিভারি বয়ের সঙ্গে তাঁর দেখা হওয়ার বর্ণনা দিয়েছেন।

‘লিঙ্কড ইন’-এ কিরণ লিখেছেন, ‘একদিন নয়ডায় গাড়ি পার্ক করছিলাম। সেই সময় চোখে পড়ল একজন জোম্যাটো ডেলিভারি বয় নিজের বাইকে বসে খাবার খাচ্ছেন। ধরে নেওয়া যাক তাঁর নাম বিশাল। আর পাঁচজনের মতো আমি্ও ভেবেছিলাম কোনও গ্রাহকের খাবার খেয়ে নিচ্ছেন ওই ডেলিভারি বয়। সামনে গিয়ে তাঁকে জিজ্ঞেস করতেই যা জানলাম, তা ভাবতেও পারিনি।’ কিরণের প্রশ্নের উত্তরে ডেলিভারি বয় বিশাল তাঁকে জানান,  তিনি দুপুর ২টায় একটি অর্ডার তুলেছিলেন। অর্ডার নিয়ে তিনি যখন গ্রাহকের ঠিকানায় পৌঁছান, তখন সেখানে কেউ উপস্থিত ছিল না। এদিকে সংস্থা তাকে বলে অর্ডারটি ‘ডেলিভার্ড‘ বলে চিহ্নিত করতে। এতে আর খাবার ডেলিভারি করার প্রয়োজন হয় না এবং অপারেশনাল চার্জও কমে যায়।

বিশাল সহজভাবেই বলেন যে এই নিয়মের কারণে অনেক সময় ডেলিভারি বয়রা এরকমভাবে ডেলিভার্ড না হওয়া খাবার পায়। এতে তাঁরা যেমন কিছু খেতে পান,  তেমনই খাবারের অপচয়ও কম হয়। বিশাল জানান যে তিনি অর্ডারপিছু ১০-২৫ টাকা করে পান। মাসে এইভাবে তাঁর উপার্জন হয় ২০,০০০-২৫,০০০ টাকা। বিশালের বাবা পূর্ব উত্তরপ্রদেশের একজন কৃষক। তাঁর ছোট দুই ছোট ভাইবোন এখনও পড়াশোনা করছে। বিশাল নিজে স্নাতক, কিন্তু ভাল চাকরি পাননি। তাই জোম্যাটোর খাবার ডেলিভারিকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। পুরো পরিবারের দায়িত্ব তাঁর উপর, তাই এই ধরনের অপ্রত্যাশিতভাবে আসা খাবার তার জন্য ঈশ্বরের আশীর্বাদের থেকে কম কিছু নয়। এরপর কিরণ ভার্মা বিশালকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিলে আত্মসম্মানী ডেলিভারি বয় বলেন– “স্যার, আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি, কিন্তু ভিক্ষা করতে নয়।” এই উত্তর শুনে অবাক হয়েছিলেন সমাজকর্মী কিরণ। এমন মানসিকতার প্রশংসা করে তিনি বিশালকে জোর করেই মিষ্টিমুখ করান।  

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিরণ ভার্মা সকলের কাছে আবেদন জানিয়েছেন যে, যদি কখনও কোনও ডেলিভারি বয়কে এভাবে খেতে দেখেন, তাহলে তাকে ভুল বোঝার আগে অবশ্যই তাঁর গল্পটি শুনুন। পোস্টের শেষে, কিরণ ভার্মা জোমাটোর সিইও দীপিন্দর গোয়েলকেও ধন্যবাদ জানিয়েছেন এবং লিখেছেন – “আপনি লক্ষ লক্ষ গিগ কর্মীদের আশা দিয়েছেন। আমরা যখন আমাদের পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করছি, তখন এই কর্মীরাই আমাদের আনন্দ দানের জন্য পথে ঘুরে ঘুরে কঠোর পরিশ্রম করছে।”

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর